ভারতে প্রচণ্ড তাপদাহে নিহত ৩৭


প্রচণ্ড তাপদাহের কারেনে এ মাসের শুরু থেকে ভারতের দক্ষিণাঞ্চলীয় তেলেঙ্গানা রাজ্যে কমপক্ষে ৩৭ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দেশটির সরকারি সম্প্রচার কেন্দ্র অল ইন্ডিয়া রেডিও (এআইআর)।
আজ বৃহস্পতিবার ভারতের আবহাওয়া বিভাগের দেওয়া এক বিবৃতিতে বলা হয়, গতকাল পাঞ্জাব, হরিয়ানা, চাঁন্দিগড় ও দিল্লীর অনেক স্থানে প্রচন্ড তাপদাহ চলছে। বিদর্ভ নগরীর কয়েকটি স্থানে এবং ঝাড়খন্ড, মধ্য প্রদেশ, মধ্য মহারাষ্ট্র ও উত্তর প্রদেশের অনেক স্থানে তাপদাহের অবস্থা রেকর্ড করা হয়।
গতকাল বুধবার মহারাষ্ট্রের চন্দ্রপুরে সর্বোচ্চ ৪৬.২ ডিগ্রী সেলসিয়াস রেকর্ড করা হয়। এদিন রাজধানী দিল্লীতে তাপমাত্রা ছিল ৪৪ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে তেলেঙ্গানা রাজ্যে প্রচণ্ড তাপদাহ অবস্থা বিরাজ করায় স্থানীয় সরকার শিক্ষা প্রতিষ্ঠানে আগাম গ্রীস্মকালীন ছুটি ঘোষণা করেছে। তারা তাপদাহ এড়াতে বেলা ১১টা থেকে বিকেল চারটা পর্যন্ত লোকজনকে পারতপক্ষে ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













