মৃত্যুর ৬২ বছর পরেও ইনকাম করলেন প্রায় ৩৫ লক্ষ টাকা, ভদ্রলোক ভেবেছেন কী!


একটি আন্তর্জাতিক বিজ্ঞান ওয়েব সাইটে প্রকাশিত খবর অনুযায়ী, মহাবিজ্ঞানীর একটি চিঠি সম্প্রতি নিলাম হল ৫৩,৫০৩.৭৫ মার্কিন ডলারে।
জীবদ্দশায় বিচিত্র সব তত্ত্ব আউড়ে ঘেঁটে দিয়েছেন সমকালীন বিজ্ঞানভাবনাকে। তুমুল বেহালা বাজিয়েছেন, মানবাধিকারে সরব থেকেছেন আজীবন। মাথা ঘামিয়েছেন সমাজবিদ্যা আর ধর্ম নিয়েও। তবে জীবৎকালে ধনকুবের হিসেবে অ্যালবার্ট আইনস্টাইনের খ্যাতি কোনও দিন শোনা যায়নি। মৃত্যুর ৬২ বছর পরে সেই অভিধাও জুটল এই বিশ্রুত মহাপুরুষের কপালে।
একটি আন্তর্জাতিক বিজ্ঞান ওয়েব সাইটে প্রকাশিত খবর অনুযায়ী, মহাবিজ্ঞানীর একটি চিঠি সম্প্রতি নিলাম হল ৫৩,৫০৩.৭৫ মার্কিন ডলারে, যার ভারতীয় অর্থমূল্য প্রায় ৩৫ লক্ষ টাকা। এক মার্কিন নিলাম সংস্থা থেকে ৩০ মার্চ এই চিঠিটি বিক্রি হয়।
১৯৫৩ সালে এই চিঠিটি আইনস্টাইন লিখেছিলেন আইওয়ার আর্থার এল কনভার্স নামের এক ফিজিক্স শিক্ষকের চিঠির উত্তরে। চিঠিটি এতদিন কনভার্স পরিবারের হেফাজতেই ছিল। কনভার্স আইনস্টাইনের কাছে আপেক্ষিকতাবাদ নিয়ে কিছু প্রশ্ন রেখেছিলেন। সেই প্রশ্নগুলিরই উত্তর দেন আইনস্টাইন। উত্তর দিতে গিয়ে আইনস্টাইন বেশ কিছু ডায়াগ্রামও আঁকেন চিঠিতে। সেদিক থেকে দেখলে এটি মোটেই কোনও মামুলি চিঠি নয়।
অকশন হাউজ সূত্রে জানা গিয়েছে, চিঠিটি আইনস্টাইন লিখেছিলেন নিউ জার্সির ইনস্টিটিউট ফর অ্যাডভান্সড স্টাডি থেকে। চিঠির উপরে ‘রুম নং ১১৫’ লেখা রয়েছে এবং চিঠির তারিখ ৭ সেপ্টেম্বর, ১৯৫৩।
নিলাম শুরু হয়েছিল ১৫,০০০ মার্কন ডলার থেকে। ডাকাডাকিতে তা বাড়তে বাড়তে ৫৩,৫০৩.৭৫ মার্কিন ডলারে গিয়ে দাঁড়ায়। তবে কে এই চিঠিটি কিনলেন, তা জানাতে রাজি হয়নি অকশন হাউস।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













