বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

‘ঝিনাইদহের বাড়িতে জঙ্গি নেই, বিস্ফোরক উদ্ধার’

ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটি ইউনিয়নের পোড়াহাটি গ্রামের ঠনঠনিপাড়ার বাড়িতে কোনো জঙ্গি নেই বলে ধারণা করছে পুলিশ। তবে জঙ্গি আস্তানা সন্দেহে অভিযান চালানো বাড়িটি থেকে একটি পিস্তলসহ বিপুল পরিমাণ বিস্ফোক উদ্ধারের কথা জানানো হয়েছে।

আজ শুক্রবার রাত সোয়া ৮টার দিকে এ তথ্য জানান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সহকারী কমিশনার (মিডিয়া) সুমন কান্তি চৌধুরী।

সন্ধ্যা ৬টার দিকে ঠনঠনিপাড়ার ওই বাড়িটি ঘিরে ফেলেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

সহকারী কমিশনার সুমন কান্তি বলেন, ঝিনাইদহের ওই বাড়ি থেকে একটি পিস্তল, বিপুল পরিমাণ আইইডি, তিনটি সুইসাইডাল ভেস্ট, একটি প্রেসার কুকার বোম্ব, ২০টি রাসায়নিক ভর্তি কনটেইনার উদ্ধার করা হয়েছে। ডিএমপির কাউন্টার টেররিজম ইউনিট এসব উদ্ধার করে।

সুমন কান্তি চৌধুরী আরো বলেন, ধারণা করা হচ্ছে ওই বাড়িতে কোনো জঙ্গি নেই। ডিএমপির বোমা নিষ্ক্রিয়কারী ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে। বাড়িটি এখনো আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘিরে রেখেছেন বলেও জানান তিনি।

এরই মধ্যে পুলিশ, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নসহ (র‍্যাব) আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেখানে পৌঁছেছেন।

স্থানীয়রা জানিয়েছেন, নিরাপত্তার স্বার্থে পুলিশ ওই এলাকায় কাউকে যেতে দিচ্ছে না।

এই সংক্রান্ত আরো সংবাদ

‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন

৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের

জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করাসহ তিন দাবি জানিয়েছেবিস্তারিত পড়ুন

নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া

গণ অধিকার পরিষদের আহত সভাপতি নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেনবিস্তারিত পড়ুন

  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
  • গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে
  • বিএনপি সুশাসনে ও জবাবদিহিতায় বিশ্বাস করে
  • ভাতার ১ম কিস্তি শুরু; গর্ভবতী ভাতার আবেদন শর্ত