রাস্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে লাকী আখান্দকে


বুদ্ধিজীবি কবরস্থানে রাস্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে সংগীত পরিচালক, সুরকার ও গীতিকার লাকী আখান্দকে। এ বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ।
গোলাম কুদ্দুছ জানান, আগামীকাল শনিবার সকাল সাড়ে ১১টা থেকে ১টা পর্যন্ত সর্বস্তরের জনসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য লাকী আখন্দের মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে। সেখানে মুক্তিযোদ্ধা হিসেবে রাষ্ট্রীয় গার্ড অব অর্নার প্রদান করা হবে।
তিনি আরো জানান, জোহরের নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গনে প্রয়াতের দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর মিরপুরের শহীদ বুদ্ধিজাবী কবরস্থানে তাকে রাস্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে।
এদিকে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরও লাকী আখন্দের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।
উল্লেখ্য, আজ শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে আরমানিটোলার নিজ বাসায় তিনি গুরুতর অসুস্থ হলে তাকে মিডফোর্ড হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানকার চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন


৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করাসহ তিন দাবি জানিয়েছেবিস্তারিত পড়ুন


নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
গণ অধিকার পরিষদের আহত সভাপতি নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেনবিস্তারিত পড়ুন













