শনিবার, জুলাই ১৮, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

গাড়ির মধ্যে ধর্ষণ, নির্যাতিতা মেয়েটির বয়স ছিল আট বছর

গাড়ির মধ্যে নাবালিকাকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে ভারতের গড়িয়াহাট থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, নির্যাতিতা মেয়েটির বয়স আট বছর। পাম অ্যভিনিউ এলাকার বাসিন্দা মেয়েটি টিউশন থেকে ফিরে বাড়ির কাছেই বন্ধুদের সঙ্গে খেলছিল। এমন সময় চকলেট খাওয়ানোর টোপ দিয়ে গাড়িতে তুলে নেয় এলাকার বাসিন্দা ফিরোজ।

অভিযোগ, এরপরে পূর্ব বালিগঞ্জ প্লেস এলাকায় গাড়ির মধ্যে ওই নাবালিকা মেয়েটিকে নিগ্রহ করে পেশায় গাড়ির ড্রাইভার ফিরোজ। বিষয়টি স্থানীয় লোকেদের নজরে এলে তারা ওই নাবালিকা মেয়েটিকে উদ্ধার করেন। বিপদ বুঝে পালানোর চেষ্টা করেছিল অভিযুক্ত ফিরোজ। তাকেও পাকড়াও করে ফেলে স্থানীয় জনতা। এলাকায় টহলদারি পুলিশের হাতে তুলে দেওয়া হয় ফিরোজকে।

অন্যদিকে, ঘরের মেয়েকে খুঁজে দেখতে না পেয়ে পুলিশে যোগাযোগ করে নির্যাতিতা নাবালিকার পরিবার। পুলিশ মারফত তারা গড়িয়াহাট থানার ঘটনা জানতে পারেন।

এর আগে ২০১২ সালের ফেব্রুয়ারি মাসে ভারতে চলন্ত গাড়ির মধ্যে ধর্ষণের শিকার হয়েছিলেন এক নারী।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প