মক্কায় জ্বালানি ট্যাঙ্কার বিস্ফোরণে নিহত এক


সৌদি আরবের মক্কা নগরীর অদূরে মক্কা-জেদ্দা মহাসড়কে তেলবাহী ট্যাঙ্কার দুর্ঘটনায় সড়কে ভয়াবহ আগুনে একজনের মৃত্যু হয়েছে।
গতকাল শুক্রবার মক্কা জেদ্দা মহাসড়কে একটি ট্যাক্সি ক্যাবের সঙ্গে ৩৩ টন জ্বালানি তেল বহনকারী একটি ট্যাঙ্কারের সংঘর্ষ হলে ট্যাঙ্কারটিতে বিস্ফোরণ ঘটে । এতে মুহূর্তের মধ্যে সড়কে ছড়িয়ে পড়া জ্বালানি তেলে আগুনের সূত্রপাত হলে মহাসড়কে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করে । আটকে পড়ে হাজার হাজার গাড়ি ।
সৌদি ফায়ার ব্রিগেড ও বেসরকারি প্রতিরক্ষা বাহিনীর দ্রুত হস্তক্ষেপে পরিস্থিতি সামাল দেয়ায় বড় ধরনের প্রাণহানি ঠেকানো যায়। ওই দুর্ঘটনায় ঘটনাস্থলেই ট্যাক্সি চালক অগ্নি দগ্ধ হয়ে মারা যায় বলে জানিয়েছে পুলিশ। তার পরিচয় এখন পর্যন্ত নিশ্চিত করা সম্ভব হয় নি । ট্যাক্সিতে থাকা অপর তিন আরোহী কে উদ্ধার করেছে ফায়ার ব্রিগেডের সদস্যরা।
ঘটনাটি নিছক দুর্ঘটনা নাকি নাশকতা তদন্ত শুরু করেছে সৌদি পুলিশ।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন













