রবিবার, অক্টোবর ১৮, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

অল্পের জন্য রক্ষা পেলেন গ্রিনলাইনের যাত্রীরা

অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন ঢাকা-বরিশাল রুটে চলাচলরত ওয়াটার বাস গ্রিনলাইন ২-এর যাত্রীরা। আজ শনিবার বিকেল ৪টায় বরিশালের কীর্তনখোলা নদীর চরবাড়িয়া এলাকায় যাত্রীবাহী ওই নৌযানের সঙ্গে একটি কার্গোর মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে কার্গোটি পানিতে তলিয়ে যায়। গ্রিনলাইন বাসটি তলা ফেটে ক্ষতিগ্রস্ত হয়ে পানিতে অর্ধনিমজ্জিত হয়। চালক এটি তীরে ভেড়ালে ৪৫০ থেকে ৫০০ যাত্রী প্রাণে রক্ষা পায়।

সংঘর্ষের খবর পেয়ে জাহাজটি ও যাত্রীদের উদ্ধার করতে ফায়ার সার্ভিসের দুটি ডুবুরিদল ও সুন্দরবন লঞ্চ ঘটনাস্থলে যাচ্ছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বরিশাল ফায়ার সার্ভিসের উপপরিচালক ফারুক হোসেন জানান, ঘটনাস্থলে তাঁদের ডুবুরিদল কাজ করছে। নিখোঁজের কোনো খবর পাওয়া যায়নি। এ ছাড়া ডুবে যাওয়া কার্গোটির অবস্থান এখনো নির্ণয় করা যায়নি।

গ্রিনলাইন ওয়াটার বাসের বরিশালের সুপারভাইজার মো. বাদশা জানান, ওয়াটার বাস-২ বরিশাল থেকে ঢাকা যাচ্ছিল। এতে ৪৫০ থেকে ৫০০ যাত্রী ছিল।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ