শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

রাজনীতি থেকে হারিয়ে যাওয়ার প্রশ্নই আসে না : জামায়াত

একটি জাতীয় দৈনিকে ‘১৫ বছরের জন্য রাজনীতি থেকে হারিয়ে যাবে জামায়াত!’ শিরোনামে আজ প্রকাশিত রিপোর্টের প্রতিবাদ জানিয়েছে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের সেক্রেটারি অধ্যাপক তাসনীম আলম।

এক বিবৃতিতে তিনি বলেন, জামায়াতে ইসলামী সম্পর্কে প্রকাশিত রিপোর্টটি সম্পূর্ণ বাস্তবতা বিবর্জিত ও কাল্পনিক। রিপোর্টটির জবাবে আমাদের সুস্পষ্ট বক্তব্য হলো জামায়াতে ইসলামী কর্তৃত্ববাদী সরকারের নানা ষড়যন্ত্র ও জুলুম নির্যাতন মোকাবেলা করে ঘাত-প্রতিঘাতের মধ্য দিয়ে সংগ্রাম করেই টিকে আছে এবং টিকে থাকবে ইনশাআল্লাহ। ১৫ বছরের জন্য রাজনীতি থেকে জামায়াতের হারিয়ে যাওয়ার প্রশ্নই আসে না। জামায়াতের নিবন্ধন ও প্রতীকের ব্যাপারটি সর্বোচ্চ আদালতে বিচারাধীন আছে। কাজেই এসব বিষয় নিয়ে কোনো আগাম মন্তব্য করা অনৈতিক ও বেআইনী।

তিনি আরো বলেন, জামায়াতে ইসলামী একটি নির্বাচনমুখী গণতান্ত্রিক ইসলামী সংগঠন। একটি নিরপেক্ষ সরকারের অধীনে সব দলের অংশগ্রহণে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনই দেশবাসীর কাম্য। যারা জামায়াতের নির্বাচনে অংশগ্রহণ নিয়ে নানা ধরনের বিভ্রান্তি ছড়াচ্ছে তারা কর্তৃত্ববাদী সরকারের এজেন্ডাই বাস্তবায়নের অপচেষ্টা চালাচ্ছে।

রিপোর্টে ‘বর্তমানে দু’একজন ছাড়া জামায়াত নেতৃত্বের প্রায় পুরোটাই সুবিধাভোগী ফুলটাইম রাজনীতিবিদ। জামায়াতের এস্টাবলিসমেন্টকে নেড়ে চেড়ে খাওয়া ছাড়া তাদের আর কোনো যোগ্যতা নেই।’ মর্মে যেসব কথা লেখা হয়েছে তা জামায়াত সম্পর্কে তাদের চরম অজ্ঞতারই পরিচায়ক।

রিপোর্টটিতে একদিকে লেখা হয়েছে জামায়াত ১৫ বছর রাজনীতি থেকে নিষ্ক্রিয় থাকা মঙ্গলজনক মনে করছে। পরক্ষণেই লিখেছে যে, জামায়াত জোটগতভাবে নির্বাচন করার জন্য ৬০টি আসনে প্রস্তুতি নিয়ে রেখেছে। আবার লেখা হয়েছে জোটের কাছে জামায়াত ১০০টি আসন চাইবে। তার পরেই লেখা হয়েছে জামায়াত অন্য কোনো দলের প্রতীক নিয়ে নয়, স্বতন্ত্র হিসেবে নির্বাচন করবে। এ ধরনের স্ববিরোধী লেখা থেকেই বুঝা যাচ্ছে, রিপোর্টটি সম্পূর্ণ অসত্য। এ ধরনের বিভ্রান্তিকর রিপোর্ট লিখে দেশের জনগণকে বিভ্রান্ত করা যাবে না। বিজ্ঞপ্তি।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী