শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

‘হেফাজতের সঙ্গে আপস মুক্তিযুদ্ধের চেতনা পরিপন্থী’

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা বলেছেন, ‘হেফাজতের সঙ্গে আপস মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী। হেফাজতের সঙ্গে আপস করে কোনো সমস্যার সমাধান হতে পারে না। বরং সংকট আরও গভীর হবে। ওয়ার্কার্স পার্টি হেফাজতের সঙ্গে কোনো আপস মানবে না।’

শনিবার বিকালে রাজশাহী মহানগরীর সাহেববাজারে ওয়ার্কার্স পার্টির এক জনসভায় বাদশা এসব কথা বলেন। রাজশাহী জেলা ও মহানগর ওয়ার্কার্স পার্টির আয়োজেন অনুষ্ঠিত ওই জনসভায় রাজশাহীর এই সংসদ সদস্য প্রধান অতিথির বক্তব্য দেন।

বাদশা বলেন, ‘সংবিধানের বাইরে কিছু করা যাবে না। যদি করা হয় তাহলে মানা হবে না। ওইটাই মুক্তিযুদ্ধের চেতনা। সংবিধানে মধ্যে ৩০ লাখ শহীদ আছে, মুক্তিযুদ্ধ আছে। বাংলাদেশে পাকিস্থানপন্থী রাজাকারদের জায়গা হবে না। এটাই ওয়ার্কার্স পার্টির রাজনীতি। আমর সব সময় মুক্তিযুদ্ধের বাংলাদেশকে দেখতে চাই।’

সাংসদ বলেন, ‘অসাম্প্রদায়িক চেতনাকে ধূলিসাৎ করতে পাঠ্যবইয়ে সংশোধনী আনা হচ্ছে, কওমি মাদ্রাসাকে স্বীকৃতি দেয়া হচ্ছে। একমূখী শিক্ষাব্যবস্থা গড়ে তোলার পরিবর্তে এ ধরনের শিক্ষাব্যবস্থা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক।’

‘জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা, সাম্রাজ্যবাদ, ঘুষ-দুর্নীতি, বৈষম্য-রুখে দাঁড়াও, সমাজ বদলের রাজনীতি এগিয়ে নাও’ শ্লোগান নিয়ে রাজশাহীর সাহেববাজার জিরোপয়েন্টে এই জনসভার আয়োজন করা হয়। ওয়ার্কার্স পার্টির রাজশাহী মহানগর কমিটির সভাপতি লিয়াকত আলী এতে সভাপতিত্ব করেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সদস্য নুর আহমেদ বকুল, মুস্তফা লুৎফুল্লাহ এমপি, ঠাকুরগাঁও-৩ আসনের এমপি ইয়াসিন আলী, রাজশাহী জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি রফিকুল ইসলাম প্রমুখ। সমাবেশ পরিচালনা করেন রাজশাহী মহানগর ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক দেবাশিষ প্রামাণিক দেবু।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী