মেয়ে জন্মানোর অপরাধে তিন তালাকের শিকার হলেন ৭ বারের ন্যাশনাল চ্যাম্পিয়ন


ভারতে তিন তালাকের কথা প্রায় শোনা যায়। কিন্তু এবার এই প্রথার শিকার হলেন দেশটির সাত বারের ন্যাশনাল চ্যাম্পিয়ন। তার গলায় উঠেছে অজস্র মেডেল। কিন্তু তিন তালাকের অভিশপ্ত হাত এড়াতে পারেননি তিনিও। কন্যা সন্তান জন্ম দেওয়ার ‘অপরাধে’ জাতীয় স্তরের নেটবল খেলোয়াড় শুমায়ালা জাভেদকে তিন তালাক দেন তাঁর স্বামী আজম আব্বাসি।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে চিঠি লিখে তাঁর ওপর হওয়া অন্যায়ের বিচার চেয়েছেন শুমায়ালা।
উত্তরপ্রদেশের আমরোহা জেলার বাসিন্দা শুমায়ালার সঙ্গে ২০১৪ সালে বিয়ে হয় লখনউ-এর আজম আব্বাসির। বিয়ের পর থেকেই তাঁর শ্বশুরবাড়ির লোকজন তাঁর ওপর অত্যাচার করত বলে অভিযোগ করেছেন এই ন্যাশনাল চ্যাম্পিয়ন। বিয়ের পর আজমকে শুমায়ালার বাবা ৩ লক্ষ টাকা পণ দেন। তাও আরও টাকা চেয়ে মাঝেমধ্যেই অত্যাচার চলত। এমনকি তাঁকে একবার আগুনে পুড়িয়ে মারাও চেষ্টা হয়।
শুমায়ালা গর্ভবতী হয়ে পড়লে পুত্রসন্তান না জন্মালে কপালে দুঃখ আছে বলে হুমকি দিতে থাকে তাঁর শ্বশুর-শাশুড়ি। গোপনে আলট্রাসাউন্ড পরীক্ষা করিয়ে যখন তারা জানতে পারে যে শুমায়ালার গর্ভের সন্তানটি মেয়ে, তখন আট মাসের গর্ভবতী শুমায়ালাকে বাড়ি থেকে বার করে দেয়। তাঁর বাবা ফের তাঁকে সেখানে রেখে আসলে চলতে থাকে অত্যাচার। মেয়ে জন্মানোর পরে শুমায়ালাকে তিন তালাক দেন তাঁর স্বামী। তাঁর ওপর হওয়া এই অত্যাচারের প্রতিকার চেয়ে এখন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছেন এই ন্যাশনাল চ্যাম্পিয়ন। সূত্র: এই সময়
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













