মঙ্গলবার, নভেম্বর ৩, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

৮ মাসে কুরআন মুখস্ত করেছেন হিছাম সাফার

পূর্ব আফ্রিকার দেশ কেনিয়ায় জন্ম নেয়া তীক্ষ্ন মেধার অধিকারী হাফেজ হিছাম সাফার আহমাদ। যখন তার বয়স ১০, তখন তিনি মাত্র ৮ মাসে পবিত্র কুরআনুল কারিম হেফজ সম্পন্ন করেন।

১০ বছর বয়সে তিনি অন্যান্য পড়ালেখা বন্ধ করে কুরআনুল কারিম হেফজ শুরু করেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে তিনি মাত্র ৮ মাসে কুরআনুল কারিম হেফজ করতে সক্ষম হন।

২৬ বছর বয়সী হাফেজ হিছাম সাফার ইরানের রাজধানী তেহরানের মুসাল্লায় অনুষ্ঠিত ৩৪তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন। সেখানে তিনি গণমাধ্যমের কাছে তার কুরআন হেফজ সম্পর্কিত তথ্য তুলে ধরেন।

কুরআন হেফজ সম্পর্কে হিছামের ভাষ্য হলো- ‘আমি যখন কুরআন মুখস্ত করা আরম্ভ করি; তখন আমার জীবনে কিছু পরিবর্তন হচ্ছে বলে অনুভুব করি। কারণ আমার পিতা-মাতা বলেছিলেন, ‘পবিত্র কুরআনুল কারিম মানুষকে উত্তম জীবন-যাপনের পথ দেখায়।

তখন থেকেই কুরআন ছাড়া মুহূর্ত সময়ও অতিবাহিত করতে পারি না। আদর্শ জীবন গঠনে কুরআনুল কারিম হয়ে ওঠেছে শ্রেষ্ঠ গ্রন্থ।

হাফেজ হিছাম সাফার আহমাদ ইরানের আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় কেনিয়ার প্রতিনিধিত্ব করছেন। গত ১৯ এপ্রিল শুরু হয়েছে এ প্রতিযোগিতা। যা শেষ হবে আগামী ২৬ ফেব্রুয়রি।

উল্লেখ্য যে, এবার ইরানের ৩৪তম আন্তরর্জাতিক কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশের একজন দৃষ্টি প্রতিবন্ধী হাফেজ সহ ৪ প্রতিনিধি অংশ গ্রহণ করেছেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ