আগামী নির্বাচন সংবিধান অনুযায়ী অনুষ্ঠিত হবে : হানিফ


আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ বলেছেন, বিএনপি নেতারা জানে আগামী জাতীয় সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী বর্তমান সরকারের অধীনেই হবে এবং নির্বাচনে মহাজোট ক্ষমতায় আসবে। সে কারণেই তারা নানা কথা বলছে।
আজ মঙ্গলবার তেজগাঁওস্থ সেটেলমেন্ট প্রেস প্রাঙ্গণে সেটেলমেন্ট প্রেস শ্রমিক কর্মচারী ইউনিয়নের অভিষেক ও প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আয়োজক সংগঠনের সভাপতি আশিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক হাবীবুর রহমান সিরাজ, জাতীয় শ্রমিক লীগের সভাপতি শুক্কুর মাহমুদ, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, তেজগাঁও শিল্পাঞ্চল থানা আওয়ামী লীগের সভাপতি শফিউল্লাহ শফি প্রমুখ বক্তব্য রাখেন।
মাহবুব উল আলম হানিফ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার দেশের উন্নয়ন করছে। উন্নয়নের প্রতি আস্থা রেখে জনগণ আগামী নির্বাচনেও শেখ হাসিনাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন। এ কারণেই বিএনপি নেতারা নানা কথা বলছে।
বিএনপি নেতাদের আন্দোলনের হুঁশিয়ারির জবাবে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, বিএনপি নেতারা বলছেন, বিএনপির পক্ষ থেকে আন্দোলনের ডাক আসবে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, বিগত দিনে আন্দোলনের নামে যেসব জ্বালাও পোড়াও করেছেন, মানুষ হত্যা করেছেন তা করতে গেলে জনগণ আর সহ্য করবে না।
সূত্র : বাসস
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













