‘অন্য দেশের জঙ্গি উত্থানের সঙ্গে বাংলাদেশের মিল নেই’


বুধবার দুপুরে কুষ্টিয়া জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে দেশের তৃতীয় বৃহত্তম সুইমিংপুল উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির হিসেবে যোগ দেওয়ার আগে সাংবাদিকদের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার বলেন, বাংলাদেশে জঙ্গিদের উত্থানের সঙ্গে পৃথিবীর অন্য দেশের জঙ্গি উত্থানের মিল নেই। তিনি বলেন, দেশে জঙ্গি দূর করতে হলে যুব সমাজকে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে।
এ সময় ভারতের দূষিত পানির জন্য হাওর অঞ্চল ক্ষতিগ্রস্ত হয়েছে- বিএনপির এমন অভিযোগের বিষয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, বিএনপি রাষ্ট্রক্ষমতায় থাকাকালীন বিভিন্ন অপকর্মের কারণে জনগণ থেকে বিছিন্ন হয়েছে। জনগণ থেকে বিছিন্ন হয়ে নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতাচ্যুত হয়েছে। রাজনৈতিকভাবে তারা অনেকটাই এখন দেউলিয়া। বিএনপির এই সব বক্তব্য রাজনৈতিকভাবে দেউলিয়া ছাড়া কিছু না।
হানিফ বলেন, এবার আগাম বর্ষার কারণে পানির ঢলে হাওর এলাকা প্লাবিত হয়েছে। হাওর এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষদের সার্বিক সহায়তা করছে সরকার। বিএনপি অসহায় মানুষদের পাশে না দাঁড়িয়ে তাদের নিয়ে নোংরা রাজনীতি শুরু করেছে।
এ সময় কুষ্টিয়ার জেলা প্রশাসক জহির রায়হান, পুলিশ সুপার এস এম মেহেদী হাসান, বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন, জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলীসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













