৫ বছর ধরে মেয়েকে ধর্ষণ, বাবা গ্রেফতার


গত পাঁচ বছর ধরে নিজের মেয়েকে একাধিকবার ধর্ষণ করার দায়ে ৬৩ বছরের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। ভারতের গুজরাতের ভাদোদারায় নির্মম এ ঘটনাটি ঘটে।
ভাদোদারার মাকারপুরা থানার পুলিশ ইন্সপেক্টর ডি আই মাহিদা জানিয়েছেন, পেশায় ট্রাক চালক বাবার বিরুদ্ধে মঙ্গলবার থানায় অভিযোগ জানায় ১৯ বছরের কিশোরী। তার অভিযোগ, ১৪ বছর বয়স থেকে তার ওপর যৌন নির্যাতন চালাচ্ছে মেয়েটির বাবা।
ঘটনাটি মঙ্গলবারই প্রকাশ্যে আসে, কারণ হঠাৎ করেই মেয়েটির মারাত্মক পেটের যন্ত্রণা শুরু হয়। তখন কিশোরীর মা তাকে সায়াজিরাও হাসপাতালে নিয়ে গেলে, চিকিত্সকরা পরীক্ষা করে দেখেন মেয়েটি অন্তঃসত্ত্বা। তখনই পুরো ঘটনার কথা মেয়েটি সকলকে জানায়। এরপর সে আরও বলে বাবা হুমকি দিয়েছিল, তার অন্তঃসত্ত্বা হওয়ার কথা কাউকে বললে, তাকে মেরেও ফেলা হতে পারে।
তবে ঘটনার কথা জানার পরই মেয়েটির মা পুলিশে অভিযোগ দায়ের করে। অভিযুক্ত ব্যক্তিকে ভারতীয় দণ্ডবিধির ৩৭২ (২)(এফ) ও ৫০৬(১) ধারায় গ্রেফতার করা হয়েছে। সূত্র: এবিপি আনন্দ
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













