ভারতে প্রতি ৩ বিদেশি রোগীর একজন বাংলাদেশি


বিদেশ থেকে ভারতে চিকিৎসা নিতে যাওয়া প্রতি তিন জন রোগীর মধ্যে একজন বাংলাদেশি নাগরিক। সম্প্রতি এক জরিপে এমন তথ্য উঠে এসেছে।
ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের অধীন ‘ডিরেক্টরেট জেনারেল অফ কমার্সিয়াল ইন্টেলিজেন্স এন্ড স্যাটিসটিক্যাল’-এর পক্ষে থেকে দেওয়া একটি রিপোর্টে দেখা গেছে ২০১৫-১৬ সালে ভারতে চিকিৎসা নিতে যাওয়া বিদেশিদের মধ্যে বাংলাদেশির রোগীর সংখ্যাই বেশি। ভারতের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিতে যাওয়া ৪ লাখ ৬০ হাজার বিদেশি রোগীর মধ্যে ১ লাখ ৬৫ হাজার রোগী বাংলাদেশি।
ভারতে চিকিৎসা করানোর জন্য ২০১৫-১৬ সালে মোট ৫৮,৩৬০ জন বাংলাদেশি নাগরিককে মেডিকেল ভিসা দেওয়া হয়েছিল। প্রায় ৩৪৩.৫৭ মিলিয়ন ইউএস ডলার মূল্যের চিকিৎসা পরিসেবা নিয়েছে এই রোগীরা। যুক্তরাষ্ট্র থেকে আসা রোগীদেরকে এই পরিসেবা দেওয়া হয়েছে ১১১.৩৭ মিলিয়ন ডলারের।
২০১৬ সাল থেকে ভারতে যাওয়া বিদেশি পর্যটকের তালিকার শীর্ষে অবস্থান করা যুক্তরাষ্ট্রকে সরিয়ে সেই জায়গা দখল করেছে প্রতিবেশী বাংলাদেশ। এর মধ্যে বেশিরভাগই হল চিকিৎসা পরিসেবা নিতে যাওয়া বাংলাদেশি নাগরিক।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













