শনিবার, অক্টোবর ১৭, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

হাওর কর্মকর্তাদের বিদেশ সফরের সমালোচনায় ফখরুল

অকাল বন্যার কারণে হাওর অঞ্চলে দর্যোগ নেমে আসার পরেও হাওর অধিদফতরের কর্মকর্তাদের বিদেশ সফরে থাকার তীব্র সমালোচনা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ‘আমাদের হাওর অঞ্চলে এতো বড় একটা দুর্যোগ উপস্থিত হয়েছে, সেসময়ে হাওর অধিদফতরের কর্মকর্তারা যদি বিদেশে যান, তাহলে বুঝতে হবে যে, দেশে সরকার নেই, দায়বদ্ধতাও নেই।’

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়াকে দেখতে গিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল এসব কথা বলেন।

তিনি বলেন, ‘সরকার কীভাবে দেশ চালাচ্ছে- হাওর কর্মকর্তাদের বিদেশ সফর তা প্রমাণ করে। এখানে যে কোনো সুশাসন ও জবাবদিহিতা নেই তা বোঝা যায়।’

আগামী রোববার সুনামগঞ্জের হাওরের দুর্গত অঞ্চলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরের বিষয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা মনে করি, প্রধানমন্ত্রীর অনেক আগেই দুর্গত এলাকায় যাওয়া উচিৎ ছিল।’

আগামী ১মে সোহরাওয়ার্দী উদ্যানে জনসভার জন্য জাতীয়তাবাদী শ্রমিক দল অনুমতি চাইলেও ঢাকা মহানগর পুলিশ তা দেয়নি বলে জানান ফখরুল।

এ অবস্থায় পুলিশের পরামর্শে ২/৩ মে জনসভা করার জন্য নতুন করে আবেদন করা হয়েছে বলে জানান তিনি।

এ বিষয়ে ফখরুল বলেন, এই মুহূর্তে কোনো কনফোনট্রেশনে আমরা যাওয়ার চিন্তা করছি না। সরকারের চিরাচরিত নীতি বিরোধী দলকে কোনো সভা-সমাবেশ করতে দেবে না- এটা তারই বহিঃপ্রকাশ।

তিনি আরও বলেন, এ থেকে বোঝা যায় যে, গণতন্ত্রের অবস্থাটা এখন কোন জায়গায় আছে। গণতন্ত্র যে নেই বাংলাদেশে- এটা তারই প্রমাণ।

অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া ডায়াবেটিকস ও উচ্চ রক্তচাপে আক্রান্ত হয়ে বারডেম হাসপাতালে ভর্তি আছেন। দুপরে মির্জা ফখরুল অসুস্থ সানাউল্লাহকে দেখতে যান। চিকিৎসকদের কাছ থেকে তার চিকিৎসার খোঁজ-খবর নেন।

এ সময়ে দলের ভাইস চেয়ারম্যান অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন, জাসাস নেতা নুরুউদ্দিন আহমেদ নুরু, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবদুল কাদের ভুঁইয়া জুয়েল, অধ্যাপক আমিনুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী