সোমবার, নভেম্বর ৯, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

‘হাওরে বিএনপির ত্রাণ তৎপরতায় সরকার বাধা দিচ্ছে’

হাওরে বিএনপির ত্রাণ তৎপরতায় সরকার বাধা দিচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

২৭ এপ্রিল বৃহস্পতিবার বিকেলে রাজধানীর নয়াপল্টনের কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর সফরের অজুহাতে স্থানীয় প্রশাসন বিএনপির ত্রাণ তৎপরতা বাতিল করেছে। জরুরি পরিস্থিতিতে উপদ্রুত মানুষের কাছে ত্রাণ পৌঁছানো এ মুহূর্তে সবচাইতে গুরুত্বপূর্ণ। এখানে কোন অজুহাত তুলে সমাজের নানা শ্রেণি পেশার মানুষ বা সংগঠনের ত্রাণ তৎপরতায় বাধা দেয়া একদলীয় শাসনেরই বহিঃপ্রকাশ।

তিনি আরও বলেন, এরা ক্ষুধার্ত মানুষের উপরেও শাসনযন্ত্রের দমন ক্ষমতা কাজে লাগায়। হাওরের দুর্গতদের ত্রাণ দেয়ার ক্ষেত্রেও দলীয়করণ করা হচ্ছে। প্রায় অর্ধকোটি মানুষ সর্বস্ব হারিয়ে নিঃস্ব হলেও সরকার প্রধানের ভাবখানা যেন এমন যে দেশে কিছুই হয়নি।

রুহুল কবির রিজভী বলেন, এই মহাদুর্যোগময় পরিস্থিতিতে হাওর প্রকল্পের মহাপরিচালকসহ নয় কর্মকর্তা বিদেশ সফরে রয়েছেন। সুতরাং মানুষের অসহায় অবস্থাকে নিয়ে সরকার যে উপহাস ও তাচ্ছিল্য করছে সেটি সকলের কাছে স্পষ্ট।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী