রবিবার, জুলাই ১৯, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

মাত্র একটি ভোটারের জন্য একটি ভোট গ্রহণ কেন্দ্র

তা সে তিনি যতই একা হোক, সরকারে দরকারে তিনি অপরিহার্য লোক। পৃথিবীর সর্ববৃহত্‍ গণতন্ত্র ভারতে এমন একজনই মানুষ আছেন শুধুমাত্র যাঁর ভোট গ্রহণ করার জন্য একটা আস্ত পোলিং স্টেশন বা ভোট গ্রহণ কেন্দ্র তৈরি করা হয় দেশের নির্বাচন কমিশনের পক্ষ থেকে। ওই পোলিং স্টেশনে তিনিই একমাত্র ভোটার, কারণ তিনি যে একাই থাকেন ওই এলাকায়। এসব পড়ে আপনি নিশ্চই ভাবছেন তিনি বিরাট কোনও বিখ্যাত ব্যক্তিত্ব! মানে, হোমরা চোমরা কোনও নাম। তাহলে জানুন, তিনি আসলে কে?

তিনি এক অতি সাধারণ মানুষ, নাম- মহন্ত ভারতদাস দর্শণদাস। থাকেন গুজরাটের গির অরণ্যে। আর সেখানেই নির্বাচনের সময়ে তাঁর একার জন্য পুলিস বাহিনী, প্রিসাউডিং ও পোলিং অফিসারসহ তৈরি হয় পুরো দস্তুর একটা ভোট গ্রহণ কেন্দ্র। ভোটের দিন তাঁর সময় হলে তিনি আসেন এবং তাঁর মহামূল্যবান গণতান্ত্রিক অধিকারটি প্রয়োগ করে যান। বিগত চারটি নির্বাচনে তাঁর জন্য এমনই আয়োজন হয়েছে এবং তিনি আঙুলে কালি লাগিয়ে, ভোটার পরিচয়পত্র দেখিয়ে ভোট দিয়েছেন। দেশের প্রতিটি ভোটারের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করার জন্য ভারতের নির্বাচন ব্যবস্থা যে সদাসচেষ্ট সেই বার্তা দিতেই এই ব্যবস্থা বলে জানা গেছে। তা হলে বলুন, অরণ্যে রোদনের চেয়ে অরণ্যে নির্বাচন অনেকটা সার্থক, তাই না!

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প