আইএসের গুলিতে দুই মার্কিন সেনা নিহত


আফগানিস্তানে ইসলামিক স্টেট(আইএস) বিরোধী অভিযানে যুক্তরাষ্ট্রের দুই সেনা নিহত হয়েছেন। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের সদরদপ্তর পেন্টাগন এ খবর নিশ্চিত করেছে। খবর বিবিসির।
পেন্টাগনের মুখপাত্র জেফ ডেভিস জানান, আফগানিস্তানের নানগাহার প্রদেশের আচিন জেলায় আইএস জঙ্গিদের সঙ্গে বন্দুকযুদ্ধে এই দুই মার্কিন সেনা নিহত হন।
চলতি মাসের শুরুর দিকে ৩৭ বছর বয়সী মার্কিন সেনা কর্মকর্তা সার্জেন্ট মার্ক ডি অ্যালেনকার একই প্রদেশে নিহত হয়েছিলেন।
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিস আফগান সফরে যাওয়ার একদিন পরই এই হামলার ঘটনা ঘটল।
সম্প্রতি যুক্তরাষ্ট্র আফগানিস্তানের আচিন জেলায় মাদার অব অল বম্বস নিক্ষেপ করেছিল। সেই এলাকায়ই এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন













