সাভারে সারোয়ার-তামিম গ্রুপের ৩ সক্রিয় সদস্য গ্রেফতার
সাভারে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে সারোয়ার-তামিম গ্রুপের তিন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-৪। গ্রেফতারকৃতদের মধ্যে একজনের নাম তামিম দ্বারী হিসেবে জানা গেছে। বাকি দুইজনের নাম এখনও জানা যায়নি। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) রাত ১০টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের রাজফুলবাড়িয়া বাসস্ট্যান্ড এলাকায় চেকপোস্ট বসিয়ে এ অভিযান চালানো হয়।
গ্রেফতারকৃতদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক, আইইডি তৈরির সরঞ্জামাদি ও জিহাদি বই উদ্ধার করা হয়। শুক্রবার (২৭ এপ্রিল) সকাল ১১টায় এ বিষয়ে কাওরান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন হবে।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের মুখপাত্র মুফতি মাহমুদ খান।
র্যাব সূত্র জানায়, গোপন সংবাদরে ভিত্তিতে বৃহস্পতিবার রাতে সাভারের ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড এলাকায় চেকপোস্ট বসিয়ে অভিযান চালানো হয়। এ সময় মানিকগঞ্জ থেকে ছেড়ে আসা ভিলেজ লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস থামিয়ে তল্লাশি চালিয়ে অস্ত্র ও বোমা তৈরির সরঞ্জামসহ তিনজনকে গ্রেফতার করা হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













