সুন্দুরী বউমার প্রেমে পড়ে সম্পর্কে জড়িয়ে পড়লেন চাচাশ্বশুর!
ভাইপোর বউয়ের প্রেমে হাবুডুবু খেয়ে শেষপর্যন্ত সম্পর্কে জড়িয়ে পড়লেন চাচাশ্বশুর (৫০)। পরিণাম, চাচাশ্বশুরের সঙ্গে ঘর বাঁধার আশায় পালিয়ে গেলেন বউমা। একেই বলে বিকেলে ভোরের ফুল। নিজের চেয়ে অনেক ছোট হাঁটুর বয়সী বউমা। হোক না ভাইপোর বউ, তাই বলে কি প্রেম হতে পারে না! শেষে কি না চাচাশ্বশুর ও বউমার প্রেমকাহিনী! তাও আবার পরিবারের নাকের ডগাতেই। এ ঘটনায় প্রেমিক যুগলের বিরুদ্ধে থানায় মামলা করেছে পরিবার।
পেশায় ওঝা বীরেন্দ্র মাহাতো ও তাঁর বউমা ঊষা দেবীর প্রেমকাহিনী গ্রামবাসীরা মানতে পারছেন না। ঊষার স্বামী রবীন্দ্র মাহাতো জানিয়েছেন, তাঁর বউকে ফুসলিয়ে নিয়ে গিয়ে স্থানীয় পুরণদেবী মন্দিরে বিয়ে করেছেন চাচা। তারপর থেকেই দু’জনই লাপাত্তা। শুধু তাই নয়, ঊষা তাঁর চার সন্তানকেও সঙ্গে নিয়ে গেছে বলে জানিয়েছেন রবীন্দ্র। জানা গেছে, এটাই প্রথম নয়।
এর আগেও বীরেন্দ্রর বিরুদ্ধে ঝাড়ফুকের নামে গ্রামের নারীদের সঙ্গে অবৈধ সম্পর্ক স্থাপনের অভিযোগ রয়েছে। তার জন্য পঞ্চায়েত বীরেন্দ্রকে আর্থিক জরিমানাও করে। ঘটনাগুলির জন্য বীরেন্দ্রর পরিবার গ্রামে বেশ অস্বস্তিতে ছিল। গোদের উপর বিষফোঁড়ার মতো এবার এই ঘটনা। লজ্জায় মাথা হেঁট বীরেন্দ্রর স্ত্রী ললিতা দেবী জানিয়েছেন, স্বামী বউমার সঙ্গে পালিয়ে বিয়ে করার ঘটনায় তাঁর মানসিক অবস্থা ঠিক নেই। বাড়ি থেকেও খুব একটা বের হতে পারছেন না পরিজনরা।
সূত্র: সংবাদ প্রতিদিন
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













