এবার মহিলা আ.লীগের সহ-সভাপতি নির্বাচিত হলেন রেলমন্ত্রী’র স্ত্রী রিক্তা


বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন রেলপথমন্ত্রী মুজিবুল হক এমপির সহধর্মিণী অ্যাডভোকেট হনুফা আক্তার রিক্তা।
বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা মাহমুদা আক্তার। জানা যায়, রেলমন্ত্রী মজিবুল হকের রাজনৈতিক দক্ষতায় অনুপ্রাণিত হয়েই রাজনীতিতে যোগ দেন হনুফা আক্তার রিক্তা।
বেশ কয়েক মাস ধরে বিভিন্ন রাজনৈতিক সামাজিক অনুষ্ঠানে যোগ দেন তিনি। সম্প্রতি অনুষ্ঠিত কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে নৌকা মার্কার পক্ষে প্রচারণা অংশগ্রহণ করেন হনুফা আক্তার রিক্তা।
এদিকে অ্যাডভোকেট হনুফা আক্তার রিক্তা সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনন্দন ও শুভ কামনা জানান বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন


সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক
ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন













