ময়মনসিংহে ঝড়ে মসজিদের সব কিছু উড়ে গেলেও অক্ষত পবিত্র কোরআন শরিফ


ময়মনসিংহ জেলার সীমান্তবর্তী ধোবাউড়া উপজেলায় প্রবল ঝড়ে স্থানীয় মারকাজ মসজিদের প্রায় সব উড়ে গেলেও অক্ষত রয়েছে পবিত্র কোরআন শরিফ।
গত বুধবার রাতে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বুধবার এশার নামাজের পর ঝড়ের সঙ্গে প্রবল বৃষ্টি হলে মসজিদের খুঁটি, টিনের চাল ও বেড়া সবই উড়ে যায়। কিন্তু পবিত্র গ্রন্থ আল-কোরআনে এক ফোটা পানিও পড়েনি। এমনকি রয়ে গেছে কোরআন শরিফের সঙ্গে পশ্চিম পাশের টিনের বেড়াটিও।
এলাকাবাসী এ বিষয়টিকে পরম করুণাময় আল্লাহ তা’আলার অশেষ কুদরত মনে করছেন। এ দৃশ্য দেখতে অনেক লোকের ভিড়ও জমে ঘটনাস্থলে।
এ রাতে ধোবাউড়া উপজেলায় ২০টি গ্রামে ঝড় ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













