গৃহবধূর ছবি দিয়ে পর্ন ভিডিও ছড়াল দুই প্রতিবেশী!


কুপ্রস্তাবে সাড়া না দেয়ায় প্রতিশোধ নিতে এক গৃহবধূর ছবি বিকৃত করে পর্ন ভিডিও তৈরি করে তা ছড়িয়ে দিয়েছেন তারই দুই প্রতিবেশী যুবক। ফলে লজ্জায় বাড়ির বাইরে যেতে পারছেন না ওই নারী। তার দুই সন্তানের স্কুলে যাওয়ায় বন্ধ হয়ে গেছে।
ভারতের বারুইপুর থানায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় বারুইপুর থানা, লালবাজার সাইবার ক্রাইম এবং মহিলা কমিশনে ওই দুই যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন ওই নারী।
ওই নারী জানান, গত বছরের অক্টোবরে গ্যাসের সংযোগ দেয়ার কথা বলে ওই দুই যুবক তার ছবি নেন। পরে তারা ওই নারীর সঙ্গে বন্ধুত্ব গড়ার চেষ্টা করেন। তবে ওই নারী তাদেরকে পাত্তা দেননি। এক পর্যায়ে তাকে সরাসরি শারীরিক সম্পর্ক স্থাপনের প্রস্তাব দেয় তারা। সেই প্রস্তাব নাকচ করে দেন। এরপরই তার ছবি পর্ন ভিডিওর সঙ্গে জোড়া লাগিয়ে তা ইন্টারনেটে ছড়িয়ে দেন ওই দুই যুবক।
এরপরই তিনি ওই দুই যুবকের নামে থানায় অভিযোগ দায়ের করেন। কুপ্রস্তাবে সাড়া না দেয়ায় প্রতিশোধ নিতেই তারা এই ঘটনা ঘটিয়েছে বলে তিনি জানান।
রান্নার গ্যাস সংযোগ চালু করার জন্য যে ছবি দুই যুবককে দিয়েছিলেন তিনি, সেটা বিকৃত করেই ওই পর্ন ভিডিওটি তৈরি করা হয়েছে বলে তার অভিযোগ।
ওই পর্ন ভিডিও ছড়িয়ে পড়াতে অস্বস্তিতে পড়েছেন তিনি। গ্রামে রটে যায় যে তিনি পর্ন ছবিতে অভিনয় করেন। তাই বাড়ি থেকে বেরোলেই প্রতিবেশীরা বাঁকা চোখে তাকাচ্ছেন।
এই ঘটনায় পুলিশ এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













