কিউবায় সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ৮ সেনা নিহত


কিউবার পশ্চিমাঞ্চলের পাহাড়ে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে আট সেনা সদস্য নিহত হয়েছেন। দেশটির সামরিকবাহিনীর বরাত দিয়ে এ খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
এক বিবৃতিতে কিউবার সামরিক বাহিনী জানিয়েছে, রুশ নির্মিত দুই ইঞ্জিনের অ্যান্টোনভ এএন-২৬ বিমানটি প্লায়া বারাকোয়া থেকে উড্ডয়নের পর আরতেমিসা প্রদেশের লোমা দে লা পিমিয়েন্তা পাহাড়ে বিধ্বস্ত হয়। ঘটনাস্থলটি রাজধানী হাভানার ৮০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত।
ওই বিবৃতিতে আরও বলা হয়, ওই দুর্ঘটনায় বিমানের ক্রুসহ আট সেনা সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় দেশটির বিপ্লবী সামরিক বাহিনী মন্ত্রণালয় থেকে একটি তদন্ত কমিশন গঠন করা হয়েছে।
এর আগে ২০১০ সালে কিউবায় অ্যারো ক্যারিবিয়ানের একটি বিমান বিধ্বস্ত হয়ে ৬৮ জন নিহত হয়েছিলেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













