মেনুতে মাংস রাখেনি কনে পরিবার, তাই বিয়ে ভেঙে দিলেন হবু বর


বিয়ে করতে এসে কনের বাড়ি থেকে ক্ষোভ নিয়ে চলে গেলেন হবু বর এবং তার পরিবার। সে বিয়ে আর হলো না। কনের বাড়ির অপরাধ, তারা বিয়ের অনুষ্ঠানে শুধু নিরামিষের আয়োজন করেছে। সেখানে কোনো মাংস ছিল না। এ ঘটনা ভারতের উত্তর প্রদেশের একটি বাড়িতে।
এক ম্যাগাজিনে এ বিষয়ে প্রতিবেদন করা হয়। সেখানে অবশ্য হবু জামাই-বউয়ের ধর্ম কী তা বলা হয়নি। তবে ধারণা করা হচ্ছে, ওটা মুসলমানদের বিয়ে ছিল। কারণ যে এলাকায় বিয়ে সেখানে গরুর মাংসের দাম আকাশছোঁয়া হয়ে গেছে। এ কারণেই হয়তো কনের পরিবার গরুর মাংসের জোগান দিতে ব্যর্থ হন।
প্রতিবেদনে বলা হয়, মুজাফফারনগরের ওই বিয়েতে অতিথিদের খাওয়ার জন্য নিরামিষের তরকারি পরিবেশন করা হয়। সেখানে কোনো আমিষ ছিল না। এটা দেখেই বিয়েতে আপত্তি জানায় হবু জামাই।
বিয়ে ভেঙে যাওয়ার অন্তিম মুহূর্তে এক অতিথি অপেক্ষমান হবু কনের সম্মান বাঁচাতে এগিয়ে আসেন। নাটকীয়তার সঙ্গে তিনি বিয়ের কন্যাকে নিজের বউ করে নেওয়ার প্রস্তাব করেন এবং কনে তা গ্রহণও করে নেন। এলাকার পঞ্চায়েত এসব তথ্য জানায়। সূত্র : ডন
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













