অক্সিজেন ছাড়া পর্বত আরোহনের সময় কিংবদন্তী পর্বতারোহী উয়েলি স্টেক নিহত


সুইজারল্যান্ডের কিংবদন্তী পর্বতারোহী উয়েলি স্টেক মাউন্ট এভারেস্টে মৃত্যুবরণ করেছেন বলে নেপাল পর্যটন অফিস সূত্র জানিয়েছে। তার মরদেহ উদ্ধার করে হেলিকপ্টারে করে কাঠমুন্ডুতে আনা হয়েছে।
‘সুইস মেশিন’ খ্যাত ৪০ বছর বয়সী এই আরোহী একটি নতুন পথে অক্সিজেন ছাড়া পর্বত আরোহনের সময় দুর্ঘটনায় মারা যান। তিনি বেস ক্যাম্প-২ এর নিকটে একা একা আরোহন করছিলেন বলে দি হিমালায়ান টাইমস এর বরাত দিয়ে বিবিসি জানিয়েছে।
অনেক পুরষ্কার যেতা এবং দ্রুত পর্বত আরোহী হিসেবে পরিচিত স্টেকের মরদেহ উদ্ধার করে কাঠমুন্ডুর একটি হাসপাতালে নেয়া হয়েছে।
দি হিমালায়ান টাইমস জানায়, একদল পর্বতারোহী রবিবার ভোর সারে চারটার দিকে স্টেককে পর্বতে উঠতে দেখেন। সেসময় পা পিছলে বরফ ঢাকা ঢালুতে পড়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













