ধর্ষণের শিকার ১৬ বছরের কিশোর!


যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যে ১৬ বছর বয়সী এক কিশোরকে ধর্ষণের অভিযোগ উঠেছে তার স্কুলের এক নারী তত্ত্বাবধায়কের বিরুদ্ধে।
২৯ বছর বয়সী ওই নারীর নাম জেসিকা গ্যালিয়ন। অভিযোগ উঠেছে বিভিন্নভাবে তিনি ওই কিশোরকে উত্ত্যক্ত করে আসছিলেন। ঘটনার দিন একটি শ্রেণিকক্ষে ওই কিশোরকে নিয়ে যান ওই তত্ত্বাবধায়ক এবং ধর্ষণ করেন। চলতি বছরের ফেব্রুয়ারিতে ওই নারীকে গ্রেপ্তার করে টেনেসি পুলিশ।
ওই কিশোরের বাবা-মায়ের করা একটি মামলায় বলা হয়, জেসিকা ওই কিশোরকে ফেসবুকে বন্ধু বানাতে ও ফোন নম্বর দিতে বাধ্য করেন। এরপর তাকে যৌন আবেদনময়ী বিভিন্ন খুদেবার্তা পাঠান তিনি। একপর্যায়ে জেসিকাকে এসব বন্ধ করতে বলে ওই কিশোর। কিন্তু তার কথায় কান না দিয়ে, উল্টো একটি হোটেলে একসঙ্গে ঘুমানোর জন্য তাকে আমন্ত্রণ জানান জেসিকা। তাতে রাজি না হলে ওই কিশোরকে একটি শ্রেণিকক্ষে নিয়ে ধর্ষণ করেন জেসিকা।
মামলায় উল্লেখ করা হয়, স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা জেসিকার সঙ্গে সম্পর্কের কারণে ওই কিশোরকে উত্ত্যক্ত করে আসছিল। এর পরিপ্রেক্ষিতে ওই কিশোরকে স্কুল থেকে বের করে আনা হয় এবং বাড়িতে বসেই পড়াশোনা চালিয়ে যেতে থাকে সে।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন













