যুদ্ধ আসছে! মোতায়েন হচ্ছে পরমাণু বোমা বহনে সক্ষম মার্কিন বোমারু বিমান


ক্রমশ উত্তেজনা বাড়ছে আমেরিকা এবং উত্তর কোরিয়ার মধ্যে। আর এই কারণে দক্ষিণ কোরিয়ার সঙ্গেন ক্রমশ শক্তি বাড়াচ্ছে আমেরিকা। দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রক বলেছে, দেশটিতে নিয়মিত মার্কিন ‘কৌশলগত সম্পদ’ মোতায়েনের বিষয়ে তাদের সঙ্গে আমেরিকার চুক্তি হয়েছে। উত্তর কোরিয়ার হুমকি মোকাবেলার অংশ হিসেবে এই চুক্তি করার কথা উল্লেখ করা হয়। ‘কৌশলগত সম্পদ’ বলতে পরমাণু বোমা বহনে সক্ষম মার্কিন বি-৫২, বি-২, এবং বি-১বি বোমারু বিমান, এফ-৩৫ যুদ্ধবিমান এবং দক্ষিণ কোরিয়া, জাপান এবং গুয়ামের মার্কিন ঘাঁটিতে মোতায়েন বিমানবাহী রণতরিকে বোঝান হয়।
ওয়াশিংটনে অনুষ্ঠিত দেশ দু’টির দ্বিবার্ষিক প্রতিরক্ষা সংলাপ বা কেআইডিডি সম্পর্কে মিডিয়া ব্রিফিং দেওয়ার সময়ে এই ঘোষণা দেওয়া হয়। এ ছাড়া, সিউল এবং ওয়াশিংটন এই সময়ে দাবি করে, নিছক প্রতিরক্ষার প্রয়োজনেই অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ‘থাড’ দক্ষিণ কোরিয়ায় মোতায়েন করা হয়েছে। অবশ্য ‘থাড’ মোতায়েনের বিরোধিতা করে চিনের বিদেশমন্ত্রকের মুখপাত্র গেং শুয়াং বলেছেন, এতে আঞ্চলিক কৌশলগত ভারসাম্য বিনষ্ট হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













