শুক্রবার, জুলাই ৩১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

আকাশ থেকে মাথায় পড়ল গরু, আহত এক

কথায় বলে বিপদের সময়ে মাথায় বাজ পড়েছে! সে তো কথার কথা, কিন্তু বিপদের দিনে যে বাজ নয়, গরুও অথবা বাছুরও পড়তে পারে আকাশ থেকে, সেটা বিলক্ষণ টের পেয়েছেন আব্দুল মান্নান।

কলকাতার তিলজলা এলাকার বাসিন্দা ৪৩ বছর বয়সী আব্দুল মান্নান গতকাল রবিবার সকালে গিয়েছিলেন বাজারে। শসা কেনার জন্য তিনি যখন নিচু হয়েছিলেন, তখন তাঁর মাথায় এসে পড়ে ভীষণ ভারী কোনও বস্তু।

রাস্তায় উল্টে পড়ে গিয়েছিলেন তিনি। চারদিকে রক্ত। তারপরেই তিনি খেয়াল করেন যে আস্ত একটি বাছুর পড়েছে তাঁর মাথায়। তখন জ্ঞান হারিয়ে ফেলেন তিনি। খবর বিবিসির।

খবরে জানানো হয়, প্রথমে তাকে একটি বেসরকারি নার্সিং হোমে এবং পরে তাকে সরকারী হাসপাতালে নিয়ে যান স্থানীয় বাসিন্দারা। কিন্তু আকাশ থেকে বাছুরটা পড়ল কীভাবে? রক্তের গ্রুপের সাথে হার্ট অ্যাটাকের সম্পর্ক কতটা?

খোঁজ নিতে গিয়ে স্থানীয় মানুষজন জানতে পারেন, মি: মান্নান যে বাড়ির সামনে শসা কিনতে দাঁড়িয়েছিলেন, সেটার চারতলার ছাদ থেকে লাফিয়ে নীচে পড়ে যায় ছয়মাস বয়সী, ৮৫ কেজি ওজনের ওই বাছুরটি।

বাড়ির মালিক আঞ্জুম আলম মি. মান্নানের পরিবারকে জানিয়েছেন যে তাঁর বাড়িরই এক ভাড়াটিয়া ছাদে দড়ি দিয়ে ওই বাছুরটিকে বেঁধে রেখেছিল।

রবিবার তাকে স্নান করানোর পরেই সে খেপে গিয়ে লাফ ঝাঁপ দিতে শুরু করে। গলায় যে রশি দিয়ে তাকে বেঁধে রাখা হয়েছিল, সেটি ছিঁড়ে ফেলে ছাদের দেওয়াল টপকে প্রায় ৭০ ফুট নীচে পড়ে যায় সেটি। ঠিক সেইখানেই দাঁড়িয়ে ছিলেন আব্দুল মান্নান।

তাঁর স্ত্রী সীমা বেগম বিবিসি বাংলাকে বলছিলেন, “কপালে এটাই হওয়ার ছিল। আকাশ থেকে গরু এসে পড়ে ওর একটা পা ভেঙ্গেছে, ১৮টা সেলাই পড়েছে। গায়ে, হাতে, পায়ে অনেক জায়গায় চোট আছে।”

সাত সদস্যের পরিবারে একমাত্র উপার্জনকারী আব্দুল মান্নান স্কুলের সামনে ছোলা-বাদাম বিক্রি করেন। আগামী অন্তত সাত দিন তিনি কাজে বেরতে পারবেন না বলে ডাক্তারেরা জানিয়ে দিয়েছেন।

তবে যে বাড়ি থেকে বাছুরটি লাফ দিয়ে পড়েছিল, সেই বাড়ির মালিক মি. মান্নানের চিকিৎসার খরচ দিয়েছেন। পুলিশের কাছে কোন অভিযোগ না জানানো হলেও তিলজলা থানা একটি জেনারেল ডায়েরীতে ঘটনাটির উল্লেখ করে রেখেছেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প