রাতে জাপান যাচ্ছেন অর্থমন্ত্রী


এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) ৫০তম বার্ষিক সাধারণ সভায় যোগ দিতে আজ (মঙ্গলবার) রাতে জাপান যাচ্ছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার রাত ১১টা ৫৫ মিনিটে জাপানের ইয়োকোহামার উদ্দেশে ঢাকা ছাড়বেন অর্থমন্ত্রী।
জাপানের শিল্পনগরী ইয়োকোহামায় ৪ থেকে ৭ মে এডিবির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে।
অর্থমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে থাকবেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব কাজী শফিকুল আজম। ৯ মে অর্থমন্ত্রী দেশে ফিরবেন বলে আশা করা যাচ্ছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













