কাশ্মীর জুড়ে জঙ্গি হানায় নিহত বহু


পাক সেনাবাহিনীর যুদ্ধ বিরতই চুক্তি লঙ্ঘনের পাশাপাশি জঙ্গি হামলাতেও জেরবার জম্মু-কাশ্মীরের বিভিন্ন এলাকা। সোমবার এবং মঙ্গলবার পরপর দুই দিনে বিক্ষিপ্ত দু’টি প্রাণ গিয়েছে পাঁচ পুলিশ কর্মীর। একইসঙ্গে নিহত হয়েছেন দু’জন ব্যাংক কর্মী। লুঠ হয়েছে পুলিশের অস্ত্র।
মঙ্গলবার রাতের দিকে পুলিশ বাহিনীর উপরে হামলা চালিয়ে তাঁদের হাতে থাকা রাইফেল ছিনিয়ে নেয় জঙ্গিরা। ওই দিন রাত ন’টা নাগাদ ঘটনাটি ঘটে দক্ষিণ কাশ্মীরের শোপিয়ান জেলার কোর্ট কমপ্লেক্স চত্বরে। কর্তব্যে গাফিলতির কারণে আক্রান্ত পুলিশকর্মীদের সাসপেন্ড করা হয়েছে।
অন্য দিকে মঙ্গলবার দিনের বেলায় জম্মু-কাশ্মীরের কুলগাঁও জেলায় ব্যাংকে হামলা চালায় দুই বন্দুকবাজ। সেখান থেকে নগদ ৬৫ হাজার টাকা লুঠ করে চম্পট দেয় দুষ্কৃতীরা।
সোমবার ব্যাংকের ক্যাশ ভ্যানের উপরে হামলা চালায় জঙ্গিরা। এই ঘটনাটি ঘটে কুলগাঁও জেলার পমবাই গ্রামে। জঙ্গিরা আচমকা ব্যাংকের ক্যাশ ভ্যানের উপরে চড়াও হয়। জঙ্গিদের আক্রমণে প্রাণ হারায় ক্যাশ ভ্যানের দায়িত্বে থাকা পাঁচ জন পুলিশ কর্মী। একইসঙ্গে নিহত হন ব্যাংকের দুই কর্মী। জঙ্গি সংগঠন হিজবুল মুজাহিদিন এই ঘটনার দায় স্বীকার করে নিয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













