আজান ইসলামের অঙ্গ, লাউডস্পিকার নয়: হাইকোর্ট


আজান ইসলামের অঙ্গ। কিন্তু, লাউডস্পিকার নয়। আজানে লাউডস্পিকারের ব্যবহার নিয়ে এবার এমনই মন্তব্য করল পঞ্জাব এবং হরিয়ানা হাইকোর্ট। সম্প্রতি আজান বিতর্ক নিয়ে বলিউডের জনপ্রিয় গায়ক সোনু নিগমের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন আস মহম্মদ নামে এক ব্যক্তি। ওই মামলায় আস মহম্মদ দাবি করেন, আজানের ট্যুইটে ‘গুন্ডাগর্দি’ ধব্দ ব্যবহার করে ইসলামকে অপমান করেছেন সোনু নিগম। বলিউডের ওই গায়কের ট্যুইট ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছে বলেও অভিযোগ করেন তিনি।
এরপরই আদালতের তরফে জানানো হয়, সস্তা প্রচার পাওয়ার জন্যই দায়ের করা হয়েছে অভিযোগ। আজান নিয়ে সোনু যা বলেছেন, সেখানে ‘গুন্ডাগর্দি’ শব্দটি কোনও ধর্মের বিরুদ্ধেই বলেননি। তা আজানের সঙ্গে সম্পর্কিতও নয়। বরং লাউডস্পিকারের বিরুদ্ধেই সরব হয়েছেন তিনি। আদালতের তরফে আরও জানানো হয়, ইসলামিক রীতির অঙ্গ হল আজান । কিন্তু, লাউডস্পিকার নয়।
সম্প্রতি লাউডস্পিকারের শব্দে ঘুম ভাঙা নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব হন বলিউডের জনপ্রিয় গায়ক সোনু নিগম। তাঁর ট্যুইট প্রকাশ্যে আসতেই রে রে করে তেরে ওঠেন বেশ কিছু ধর্মান্ধ। ওই ট্যুইটের বিরোধিতা করতে গিয়ে এক বাঙালি মৌলবী সোনুর বিরুদ্ধে ফতোয়াও জারি করে বসেন।মাথা ন্যাড়া করে সনুকে ছেঁড়া জুতোর মালা পরিয়ে রাস্তায় ঘোরালে ১০ লাখ পুরস্কার দেওয়া হবে বলে করা হয় ঘোষণা । ফতোয়ার বিরোধিতা করতে গিয়ে নিজের মাথা নিজেই ন্যাড়া করে ফেলেন সোনু ।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













