বিয়ের কার্ড নিয়ে বিতর্ক


ইসলাম ধর্মাবলম্বী। কিন্তু বিয়ের কার্ডে ব্যবহার করেছেন হিন্দু দেবতা গণেশের ছবি। ভাইরাল হয়ে গিয়েছে সেই বিয়ের কার্ড। অনেকেই মনে করছেন বর্তমান অস্থির সময়ে সাম্প্রদায়িক সম্প্রীতির নিদর্শন হতে পারে এই কার্ড। পাত্রের নাম আরিফ সেলিম।
মধ্যপ্রদেশের ঝাবুয়া এলাকার ঘটনা। ঘটনায় রীতিমতো আবেগপ্রবণ হয়ে পড়েছেন আরিফের হিন্দু বন্ধুরাও। চন্দ্রভান নামে আরিফের একবন্ধু বলেছেন, ‘এই ঘটনায় আমরা সকলেই মুগ্ধ। আরিফ যেটা করেছে, সেটা করতে সাহস এবং উদারতা দুই–ই লাগে।
এই পদক্ষেপ নিঃসন্দেহে প্রশংসার যোগ্য।’ তবে এই কার্ড ভাইরাল হওয়ার পর থেকেই আরিফকে ফোন করে বিভিন্ন জায়গা থেকে হুমকি দেওয়া হচ্ছে। পুলিশে অভিযোগও জানিয়েছে সেই পরিবার। অভিযোগের তির হিন্দুত্ববাদী সংগঠনগুলির দিকে।
কিছু লোক আবার আরিফের পাশেও দাঁড়িয়েছেন। তাঁদের মতে আরিফ যা করেছেন, হিন্দু–মুসলিম ঐক্য গড়ে তুলতে গেলে সেটাই দরকার।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন













