বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

সিরিয়া ইস্যুতে একমত ট্রাম্প-পুতিন

সিরিয়ার গৃহযুদ্ধ থামাতে একটি যুদ্ধবিরতি ইস্যুতে একমত পোষণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সিরিয়ায় মার্কিন টমাহুক ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলার মাসখানেক পর মঙ্গলবার শীর্ষ দুই রাষ্ট্রপ্রধান টেলিফোনে আলাপ করেন। খবর বিবিসির।

ক্রেমলিন ও হোয়াইট হাউজ থেকে দেওয়া বিবৃতিতে জানানো হয়েছে, দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে টেলিফোনে আলাপ ফলপ্রসূ ছিল। এছাড়া উত্তর কোরিয়া নিয়ে আলোচনার পাশাপাশি পরবর্তী সময়ে সাক্ষাতে অন্যান্য বিষয়ে আলোচনার কথা রয়েছে।

সারিন গ্যাস হামলায় শিশুসহ ৯০ জন নিহত হওয়ার ঘটনায় আসাদকে দায়ী করে গত মাসেই সিরিয়ায় ৫৯টি টমাহুক ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।

অন্যদিকে সিরিয়ায় রাসায়নিক গ্যাস হামলার সঙ্গে বাশার আল আসাদের সম্পৃক্ততার বিষয়টি নাকচ করে দিয়েছে রাশিয়া।

হোয়াইট হাউসের এক বিবৃতিতে জানানো হয়েছে, সিরিয়ার দুর্দশা অনেক দিন ধরে চলে আসছে এবং সহিংসতা বন্ধের জন্য সকল পক্ষকে সাধ্যমত চেষ্টা চালানোর বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্প ও প্রেসিডেন্ট পুতিন একমত হয়েছেন।

এতে আরও বলা হয়, ‘আলোচনা ছিল বেশ ফলপ্রসু এবং এর মধ্যে মানবতার জন্য শান্তি ফিরিয়ে আনতে নিরাপদ এলাকা পুনরুদ্ধার অথবা নিরাপত্তা নিশ্চিত ও অন্যান্য কারণের কথা আলোচনা করা হয়েছে।’

ক্রেমলিন জানিয়েছে, দুই প্রেসিডেন্ট আগামী জুলাইয়ে জার্মানির হামবুর্গে জি২০ শীর্ষ সম্মেলনে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হতে রাজি হয়েছেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প