অবৈধভাবে দখলে রাখা ৪৭টি ন্যাম ফ্ল্যাট ছাড়ার নির্দেশ


নিজের নামে বরাদ্দ নিয়ে সেখানে অন্যদের থাকতে দেওয়ায় সংসদ সদস্যদের বসবাসের ন্যাম ফ্ল্যাটগুলো ছাড়ার নির্দেশ দিয়েছে সংসদীয় কমিটি। রাজধানীর মানিক মিয়া এভিনিউ এ ৬টি ভবনে এ রকম অবৈধভাবে দখলে রাখা ৪৭টি ফ্ল্যাট ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন কমিটির সভাপতি ও জাতীয় সংসদের চিফ হুইপ আ.স.ম ফিরোজ। আজ বুধবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদ কমিটির ১১তম বৈঠক শেষে তিনি এ কথা জানান।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এমপিদের জন্য ২৯২টি ফ্ল্যাট বরাদ্দ দিয়েছে সংসদ সচিবালয়। ১ হাজার ৮০০ বর্গফুটের ফ্ল্যাটের মাসিক ভাড়া ৬০০ টাকা এবং ১ হাজার ২০০ বর্গফুট ফ্ল্যাটের মাসিক ভাড়া ৪০০ টাকা। এনিয়ে একাধিকবার তদন্ত করে সংসদীয় কমিটি। পরে কমিটি ওইসব ফ্ল্যাট ছাড়ার নির্দেশ দিলেও আজ পর্যন্ত কেউ ফ্ল্যাট ছাড়েননি। সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ওইসব ফ্ল্যাট ছাড়তে হবে বলে জানিয়েছেন।
হুইপ আ.স.ম ফিরোজ আরো জানান, ৪৭ জন সংসদ সদস্য সেখানে না থেকে তাদের আত্মীয়-স্বজন কিংবা গাড়ির ড্রাইভার থাকেন। কারো কারো ফ্ল্যাটে কেউ থাকেন না। এজন্য ফ্ল্যাটগুলো ছাড়ার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। আগামী ৭ দিনের মধ্যে তাদেরকে এ বিষয়ে জানানোর জন্য বলা হয়েছে। এর আগেও ফ্ল্যাটগুলো ছাড়ার নির্দেশ দিলেও মাত্র চারজনের সাড়া মিলেছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন


৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করাসহ তিন দাবি জানিয়েছেবিস্তারিত পড়ুন


নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
গণ অধিকার পরিষদের আহত সভাপতি নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেনবিস্তারিত পড়ুন













