ইরানে খনি বিস্ফোরণ : ২১ জনের মরদেহ উদ্ধার


ইরানের উত্তর-পূর্বাঞ্চলের একটি কয়লা খনিতে বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে ২১ জনের মৃত্যু হয়েছে। তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে।
স্থানীয় এক কর্মকর্তা জানিয়েছেন, ওই বিস্ফোরণের ঘটনায় আরো প্রায় ৭০ জন আহত হয়েছে। দুর্ঘটনায় যারা নিহত হয়েছেন তারা ওই খনিরই শ্রমিক। উত্তরাঞ্চলীয় গোলেসতান প্রদেশের ওই খনিতে ৩২ জন শ্রমিক আটকা পড়েছেন। গ্যাস লিক হয়ে ওই বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
খনি বিস্ফোরণের পরপরই সেখানে পৌঁছেছে উদ্ধারকারী দল। তারা খনিতে আটকে পড়া শ্রমিকদের উদ্ধারের চেষ্টা করছেন।
তবে খনির ভেতরে আটকে পড়া শ্রমিকদের কি অবস্থা তা জানা সম্ভব হয়নি। প্রাথমিক খবরে জানানো হয়েছিল, বিস্ফোরণে ৫০ শ্রমিক মাটি চাপা পড়েছে। কিন্তু পরে ২১ জনের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়।
জরুরি বিভাগের এক কর্মকর্তা জানিয়েছেন, ১৬ জন শ্রমিক ঘটনাস্থল থেকে পালাতে সক্ষম হয়েছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন













