এক পুরুষ, দুই নারী! শম্ভুর সঙ্গে দিব্যি ছুটি কাটাচ্ছে শীলাবতী-কাবেরী


গত বছর বাঁকুড়ার বিভিন্ন জঙ্গলে হাতির উৎপাত ঠেকাতে উত্তরবঙ্গের হাতি পুনর্বাসন কেন্দ্র থেকে শম্ভু, শিলাবতি, কাবেরী চম্পাকলি ও লক্ষ্মী নামের পাঁচটি কুনকি হাতিকে বাঁকুড়ায় আনা হয়।
পুরুষ বলতে সবেধন নীলমণি শম্ভু। তার নারী আসক্তি বিশেষ না থাকলেও আপাতত তার সঙ্গী দুই নারী শীলাবতী ও কাবেরী। দুই সঙ্গিনীকে নিয়ে দিব্যি বাসুদেবপুরের জঙ্গলে গরমের ছুটি কাটাচ্ছে সে।
সারাদিন কাজ নেই। তাই স্নান, খাওয়া, ঘুম আর জঙ্গলের ফুরফুরে হাওয়ায় বান্ধবীদের নিয়ে ঘুরে বেড়াচ্ছে শম্ভু। শম্ভু, শীলাবতী ও কাবেরী আসলে তিনটি কুনকি হাতি। বাসুদেবপুরে জঙ্গলের পিলখানায় আপাতত এদের রাখা হয়েছে ।
গত বছর বাঁকুড়ার বিভিন্ন জঙ্গলে হাতির উৎপাত ঠেকাতে উত্তরবঙ্গের হাতি পুনর্বাসন কেন্দ্র থেকে শম্ভু, শিলাবতি, কাবেরী চম্পাকলি ও লক্ষ্মী নামের পাঁচটি কুনকি হাতিকে বাঁকুড়ায় আনা হয়। বাঁকুড়ায় আসার পর থেকেই শম্ভুর সঙ্গে মনোমালিন্য হয় চম্পাকলি ও লক্ষ্মীর। প্রায়শই শম্ভুর সঙ্গে তাদের ঝগড়া থামাতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছিল বন দফতরের কর্মীদের। অগত্যা মাস কয়েক রাখার পরেই চম্পাকলি ও লক্ষ্মীকে ফের উত্তরবঙ্গে পাঠিয়ে দিতে বাধ্য হয় বন দফতর।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













