আত্মহত্যা করলেন জনপ্রিয় অভিনেতা প্রদীপ


গতকাল বুধবার ভারতের তেলেগু টিভি অভিনেতা প্রদীপ কুমার নিজের বাড়িতেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করছেন বলে দেশটির বিভিন্ন গণমাধ্যম হতে জানা গেছে। ভারতের নরসিঙ্গি পুলিশ জানিয়েছে, আত্মহত্যার জন্য প্রদীপ শাড়ি ব্যবহার করেছিলেন।
জানা যায়, গ্রিন আইকনিয়া অ্যাপার্টমেন্টের অন্য ঘরে সেইসময় প্রদীপের স্ত্রী পাবনী ও শ্যালক শ্রাবণ উপস্থিত ছিলেন। ভোর সাড়ে ৪টা নাগাদ পাবনী তার স্বমী প্রদীপকে খুঁজতে গিয়ে দেখেন, প্রদীপের ঘর বন্ধ রয়েছে। অনেক ডাকাডাকি করা হলেও কোনও সাড়াশব্দ পাওয়া যায়নি। পরে ফোন করা হয় ওই অভিনেতাকে। তাতেও কোনও সাড়া না দিলে সন্দেহ জাগে পাবনীর মধ্যে।
তিনি বলেন, ঘর থেকে কোনও সাড়া না মেলায় সে ও তার ভাই সজোরে ধাক্কা মেরে দরজা খোলেন। তখনই ঝুলন্ত অবস্থায় প্রদীপকে দেখেন তাঁরা। দ্রুত তাঁকে নামিয়ে বিছানা শোয়ানো হয়। অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
দেশটির পুলিশ জানিয়েছে, প্রদীপের ঘর থেকে কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি, তবে বেশ কিছুদিন ধরেই প্রদীপ কুমারের মেজাজ ঠিক ছিল না। তিনি অ্যাকটিং ছাড়াও অন্য আরও কিছু কাজ করতে চাইতেন। এই নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝামেলাও হয়েছিল।
রাগে কাঁচের গ্লাস ভেঙ্গে ফেলে হাতে প্রচুর ক্ষত হয়েছিল। অবসাদ থেকে বের হতে প্রচুর মদ খেতে শুরু করেছিলেন এই জনপ্রিয় অভিনেতা। দম্পতির মধ্যে ঝামেলা হওয়ায় দু’জনেই আলাদা তাকতে শুরু করেন একই ফ্ল্যাটে। এদিন শ্যুটিং যাওয়ার সময় হয়ে এলে, ডাকাডাকি শুরু করেন প্রদীপ-জায়া। তখনই তাঁর ঝুলন্ত দেহ দেখেন তিনি। সূত্র : এই সময়
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













