অবশেষে ভারতের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সফল


ভারত-পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনার মধ্যেই আবারো একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে ভারত। বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ১০টা ২২ মিনিটে অগ্নি-৩ মিসাইলের সফল উৎক্ষেপণ করেছে ভারত।
ওড়িষ্যার উপকূলে এপিজে আবুল কালাম আজাদ আইল্যান্ড থেকে ওই মিসাইল উৎক্ষেপণ করা হয়।
২ হাজার কিলোমিটারে আঘাত হানতে সক্ষম এই ক্ষেপণাস্ত্র। এটি আকারে ২০ মিটার লম্বা এবং ওজন ১৭ টন। ক্ষেপণাস্ত্রটি ১ হাজার কেজি ওজনের গোলা-বারুদ নিয়ে ২ হাজার কিলোমিটার দূরে আঘাত হানতে সক্ষম। এই মিসাইল তৈরি করেছে ডিআরডিও।
অগ্নি-৩য়ে রয়েছে মোবাইল লঞ্চ ক্যাপাবিলিটি। মাল্টি স্টেজিং, স্টেট অফ আর্ট কন্ট্রোল, ফ্লাইট ট্রায়াল সব কিছুতেই সফল হয়েছে অগ্নি-৩।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন













