দু’বছরে প্রতিদিন সংঘর্ষ বিরতি লঙ্ঘন করেছে পাকিস্তান


২০১৫-২০১৬তে পাকিস্তান প্রতিদিন সংঘর্ষ বিরতি লঙ্ঘন করেছে৷ একটি আরটিআই-এর জবাবে গৃহমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, জম্মু-কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখায় এই দু’বছরে প্রতিদিন অন্তত একবার হলেও সংঘর্ষ বিরতি লঙ্ঘন করেছে পাকিস্তান৷ আর তার ফলে শহিদ হন ২৩জন ভারতীয় জওয়ান৷ এও বলা হয়, জম্মু-কাশ্মীরে ২০১২-২০১৬তে বহু জঙ্গি হামলায় শহিদ হন ২৩৬ জওয়ান, প্রাণ হারায় ৯০ নাগরিক৷ প্রত্যুত্তরে নিয়ন্ত্রণ রেখায় খতম করা হয় ৫০৭জঙ্গিকে৷
আরটিআই-এর জবাবের ভিত্তিতে পাকিস্তান ২০১৬-তে এলওসি-তে ৪৪৯বার সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে, আবার তার আগে, ২০১৫-তে এই সংখ্যা ছিল ৪০৫৷ এদিকে অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিডি বক্সী জম্মু-কাশ্মীরের উদাহরণ তুলে বলেন, পাকিস্তান শান্তির কথা বললেও সে শান্তিতে বিশ্বাস করে না৷ তিনি আরও জানান জঙ্গিদমনে কোনও এলাকাকে সেনারা ঘিরে ফেললে, সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করে স্থানীয় বাসিন্দাদের প্ররোচনা দেওয়ার কাজও শুরু হয়ে যায়, যাতে সেনাদের কাজ সফল না হয়৷ আর এটাই এখন ট্রেন্ড৷
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













