মেয়েকে যৌনপল্লীতে খুঁজে পেলেন মা
নিখোঁজের দুই মাস পর গত শুক্রবার সন্ধ্যায় ১৫ বছরের কিশোরী মেয়েকে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীতে খুঁজে পেয়েছেন মা। পরে পুলিশ মেয়েটিকে উদ্ধার করে মায়ের হাতে তুলে দিয়েছে।
পুলিশ, ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মেয়েটি খুলনায় থাকে। তার বাবা ঝালমুড়ি বিক্রেতা। মা বিভিন্ন বাড়িতে গৃহকর্মীর কাজ করেন। তাদের গ্রামের বাড়ি ফরিদপুরের বোয়ালমারী থানায়।
দুই মাস আগে খুলনায় জনৈক শিখা আক্তারের (২৫) সঙ্গে মেয়েটির পরিচয় হয়। পরে ভালো বেতনে কাজ দেওয়ার কথা বলে তাকে খুলনা থেকে গোয়ালন্দে নিয়ে আসে। পল্লীর বাড়িওয়ালি বিউটি বেগম ও তার কথিত স্বামী কুদ্দুস মণ্ডলের কাছে মেয়েটিকে নগদ টাকায় বিক্রি করে। এর পর শিখা পালিয়ে যায়। তখন থেকে বাড়িওয়ালি তাকে দিয়ে অনৈতিক ব্যবসায় বাধ্য করে। ১৫ দিন বাড়িতে রাখার পর তারা তাকে এক লাখ টাকার বিনিময়ে আরেক বাড়িওয়ালি আলেয়া বেগমের কাছে বিক্রি করে।
এদিকে খুলনায় নিখোঁজ হওয়ার পর থেকে অনেক চেষ্টা করেও মেয়েটির কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। এতে মেয়েটির মা-বাবাসহ পরিবারের লোকজন দিশাহারা হয়ে পড়ে। এ অবস্থায় মা গত শুক্রবার বিকেলে খুলনা থেকে দৌলতদিয়া পতিতাপল্লীতে যান। সেখানে নিখোঁজ মেয়েকে দেখতে পেয়ে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন। দ্রুত থানায় গিয়ে পুলিশকে খবর দেন। শুক্রবার সন্ধ্যায় পল্লীতে অভিযান চালায় পুলিশ। এ সময় বাড়িওয়ালি আলেয়া বেগমের ঘর থেকে মেয়েটিকে উদ্ধার করে পুলিশ।
এর আগে পুলিশের উপস্থিতি টের পেয়ে আলেয়া বেগম, বিউটি বেগম ও তার কথিত স্বামী কুদ্দুস মণ্ডল পল্লী ছেড়ে পালিয়ে যায়। এ ঘটনায় মেয়েটি চারজনের বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় একটি মামলা করেছে। গতকাল শনিবার স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে রাজবাড়ী সদর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
উদ্ধারের পর মেয়েটি বলে, ‘অরা আমার সর্বনাশ করছে। আমি অগো বিচার চাই। ’
গোয়ালন্দ ঘাট থানার ওসি মির্জা আবুল কালাম আজাদ বলেন, ‘চার আসামিকে দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করতে পুলিশ মাঠপর্যায়ে কাজ চালাচ্ছে।’ সূত্র-অনলাইন
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













