বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

এমপিদের পরীক্ষা নিলেন প্রধানমন্ত্রী

আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠকে এমপিদের পরীক্ষা নিলেন দলের সভাপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার সংসদ ভবনের সরকারি দলের সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠকে তিনি বিভিন্ন খাতে সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের তথ্য নিয়ে প্রথমে এমপিদের নাম ধরে ধরে প্রশ্ন করেন এবং পরে উন্মুক্ত করে দেন। তবে, বেশিরভাগ এমপিই এসব প্রশ্নের নির্ভুল জবাব দিতে পারেননি। প্রধানমন্ত্রী তখন কিছুটা হতাশ হয়ে বলেন, ‘আমি এত কাজ করেছি। কিন্তু উন্নয়নের সঠিক তথ্যতো আমার এমপিদের কাছে নেই। আপনাদের কাছে যদি সঠিক তথ্য না থাকে, তাহলে জনগণকে জানাবেন কী করে? বৈঠকে উপস্থিত একাধিক সংসদ সদস্য এসব তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, বৈঠকে প্রধানমন্ত্রী সামাজিক গণমাধ্যম ফেসবুক ও টুইটারে সরকারে উন্নয়নমূলক কর্মকাণ্ডের প্রচারণার নির্দেশ দেন। এ সময় কোন খাতে কী ধরনের উন্নয়ন হয়েছে, তার সঠিক তথ্য এমপিদের কাছে রয়েছে কিনা তা জানতে বিভিন্ন প্রশ্ন করেন।

কয়েকজন এমপি জানান, প্রধানমন্ত্রী তাদের কাছে দেশের প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের সংখ্যা, এ বছর কতগুলো বই বিতরণ করা হয়েছে, শিক্ষা খাতে কতজনকে কতটাকা উপবৃত্তি দেওয়া হচ্ছে, দেশে কতগুলো কমিউনিটি ক্লিনিক রয়েছে, বিদ্যুৎ উৎপাদন কত, কতগুলো ভিজিএফ কার্ড বিরতণ করা হয়েছে, বয়স্ক ভাতা, বিধবা ভাতাসহ সরকারের উন্নয়নমূলক এসব কর্মসূচির সঠিক পরিসংখ্যান জানতে চান। এ সময় কয়েকজন এমপি কিছু প্রশ্নের আংশিক জবাব দিলেও দু’একজন ছাড়া কেউ সঠিক উত্তর দিতে পারেননি। এমনকি একজন মন্ত্রীকে তার মন্ত্রণালয় সম্পর্কিত প্রশ্ন করেও সঠিক জবাব পাননি। এরপর প্রধানমন্ত্রী ল্যাপটপ চালু করে কোন কোন বিষয়ে কী কী উন্নয়ন করেছেন, তার তথ্য তুলে ধরেন। এ সময় তিনি মন্ত্রী ও এমপিদের এসব তথ্যের নোট দিতে নির্দেশ দেন। একই সঙ্গে তিনি জনগণকে এসব তথ্য জানানো এবং এগুলো নিয়ে ফেসবুকে স্ট্যাটাস ও টুইটারে টুইট করার নির্দেশ দেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ