বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ব্যাংক কোম্পানি আইন মন্ত্রিসভায় উঠছে আজ

ব্যাংক কোম্পানি আইন সংশোধনের প্রস্তাব আজ সোমবার অনুষ্ঠেয় মন্ত্রিসভার বৈঠকে উঠছে। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বিদ্যমান ব্যাংক কোম্পানি আইনে ধারাবাহিকভাবে দুই মেয়াদে পরিচালক পদে সর্বোচ্চ ৬ বছর পর্যন্ত থাকার বিধান রয়েছে। তবে তিন বছর বিরতির পর আবার তারা পরিচালক হতে পারেন। কিন্তু ব্যাংক মালিকদের দাবির মুখে প্রস্তাবিত আইনে পরিচালকদের মেয়াদ তিন বছর বাড়ানো হচ্ছে।

এছাড়া পরিবারপ্রতি পরিচালকদের সংখ্যায়ও পরিবর্তন আসছে। এছাড়া প্রস্তাবিত নতুন আইনে ব্যাংকের পরিচালক নিয়োগে বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমোদনেরও প্রয়োজন হবে না। অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এ সংক্রান্ত প্রস্তাব ফেব্রুয়ারিতে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের কাছে পেশ করা হয় এবং তিনি তাতে অনুমোদন দেন।

সূত্রে জানা গেছে, বেসরকারি ব্যাংকগুলোর মালিকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্সের (বিএবি) দাবি ও তোড়জোড়ের মুখেই ব্যাংক কোম্পানি আইনের সংশোধনের উদ্যোগ নেয় অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। কেন্দ্রীয় ব্যাংক সংশোধনীর বিপক্ষে মত দিলেও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ তা আমলে নেয়নি।

ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ পাস হওয়ার পর থেকে বেসরকারি ব্যাংকের পরিচালনা পর্ষদে পরিচালকদের মেয়াদ সম্পর্কিত ধারাটি এখন পর্যন্ত পাঁচবার সংশোধন করা হয়। এ ধারায় ব্যাংকের পর্ষদে একজন পরিচালক কত বছর পরিচালক থাকতে পারবেন, তা বলা রয়েছে। ধারাটি সর্বশেষ সংশোধন হয় ২০১৩ সালে। এবারেরটি ষষ্ঠবারের মতো উদ্যোগ।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ