আনসারুল্লাহর দাওয়াতি শাখার ৪ সদস্য গ্রেফতার
রাজধানীর মতিঝিল এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলাটিমের (এবিটি) দাওয়াতি শাখার ৪ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-কমিশনার (ডিসি-মিডিয়া) মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। রোববার দিবাগত রাতে তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে।
প্রাথমিকভাবে গ্রেফতারকৃতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
মাসুদুর রহমান জানান, দুপুর ১টায় সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
মতিঝিল থানায় সন্ত্রাস দমন আইনে একটি মামলা দায়ের করে আসামিদের গ্রেফতার দেখানো হয়েছে। দুপুরে রিমান্ড চেয়ে তাদের আদালতে পাঠানো হবে।
জেএমবির বিস্ফোরক সরবরাহকারীসহ গ্রেফতার ২ এদিকে আশুলিয়া থেকে আইইডি তৈরির রাসায়নিক পদার্থ সরবরাহকারী ও তার এক সহযোগীকে গ্রেফতার করেছে র্যাব। র্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ খান বিষয়টি জানিয়েছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













