শুক্রবার, জুলাই ৩১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

এক প্যাকেট নিমকির জন্য তালাক!

বাড়িতে দুই প্যাকেট নিমকি এনেছিলেন স্বামী। শ্বশুরবাড়ির কাছেই বাপেরবাড়ি। ওই দুটি প্যাকেটের মধ্যে একটি নিজের মাকে দিয়েছিলেন স্ত্রী।

আর এটিই কাল হলো ওই গৃহবধূর জন্য। এক প্যাকেট নিমকির জন্য স্ত্রীকে তালাক দিয়ে বসলেন স্বামী।

ভারতের উত্তরপ্রদেশের কবি নগর এলাকায় এঘটনা ঘটেছে। খবর আনন্দবাজার’র।

ওই গৃহবধূ জানান, বাড়িতে দুই প্যাকেট নিমকি এনেছিলেন তার স্বামী। শ্বশুরবাড়ির কাছেই তার বাপেরবাড়ি। ওই দুটি প্যাকেটের মধ্যে একটি তার মাকে দিয়েছিলেন তিনি।

বাড়ি ফিরে ওই এক প্যাকেট নিমকি না দেখতে পেয়ে রেগে যান স্বামী। এর পরেই স্ত্রীকে তিন তালাক দেন তিনি।

রোববার কবি নগরের বিধায়ক অতুল গর্গের দফতরে ওই গৃহবধূ অভিযোগ জানান, তিন তালাক দেয়ার পর জোর করে তাকে বাড়ি থেকে বের করে দিয়েছেন স্বামী। এই মুহূর্তে তিন বছরের ছেলেকে নিয়ে তিনি কৈলা ভট্ট এলাকায় বাপের বাড়িতেই রয়েছেন।

অষ্টম শ্রেণি পাস করার পর হায়দরাবাদের এক ব্যক্তির সঙ্গে বিয়ে হয়েছিল তার। বিয়ের পর থেকেই ছোটখাটো কারণে তাকে মারধর করা হত।

ওই গৃহবধূর বাবা মহম্মদ সাবির জানান, চার বছর আগে বিয়ে হয়েছিল মেয়ের। তিন বছরের একটি ছেলে রয়েছে তাদের। মাস কয়েক ধরে বাড়ি ভাড়া নিয়ে কবি নগর এলাকা থাকতে শুরু করে মেয়ে-জামাই।

তিনি বলেন, ‘বিয়ের পর থেকেই যৌতুকের টাকা ও বাড়ি তৈরি করে দেয়ার জন্য চাপ দিত জামাই। মেয়েকে মারধরও করত। তবে এ দিন যা করেছে তা মেনে নেয়া যায় না। আমরা পুলিশে অভিযোগ দায়ের করব।’

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প