পুকুরে ভেসে উঠল বিলুপ্ত প্রজাতীর একশো কচ্ছপের মৃতদেহ


একশোর বেশি লুপ্তপ্রায় কচ্ছপের মৃত দেহ ভেসে উঠল আগ্রার একটি গ্রামের পুকুরে৷ আগ্রা থেকে আশি কিলোমিটার দূরে পিনহাট থানার অন্তর্গত ছাদ্দামিপুর গ্রামে ঘটেছে ঘটনাটি৷ খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন ফরেস্ট রেঞ্জার্স ও জেলার বন বিভাগের অফিসাররা৷ উদ্ধার করা হয়েছে কচ্ছপ গুলির দেহ৷
বন দফতরের কর্তারা জানিয়েছেন, সম্ভবত পুকুরের জলে অতিরিক্ত মাত্রায় দূষণের কারণেই মৃত্যু ঘটেছে কচ্ছপ গুলোর৷ তবে ময়না তদন্তের আগে এই বিষয়ে নিশ্চিত হয়ে কিছু বলতে পারছেন না তারা৷ গ্রামবাসীরা জানিয়েছেন, পাঁচশো-র বেশি কচ্ছপ বসবাস করে পুকুরটিতে৷ কিন্তু এখন দেখা মিলছে না একটিও জীবিত কচ্ছপের৷
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন













