সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় আকস্মিক সিইও’র মুখে ঠেসে ধরলেন কেক (ভিডিও)


কোয়ানটেস এয়ারওয়েজের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) অ্যালান জয়েস। গতকাল মঙ্গলবার অস্ট্রেলিয়ার পার্থ শহরের একটি হোটেলে ব্যবসায়িক সম্মেলন বক্তব্য দেওয়ার সময় হঠাৎ করেই এক ব্যক্তি মঞ্চে গিয়ে বক্তব্যরত অ্যালানের মুখে আইসক্রিম মাখা বড়সড় কেক ঠেসে ধরলেন। খবর- মিররের
অ্যালান যখন বক্তব্য দিচ্ছিলেন তখন পরিপাটি পোশাকের এক ভদ্রলোক মঞ্চে ওঠেন। তার এ ওঠা নিয়ে কারও মনে কোনো সন্দেহ হয়নি। তিনি সোজা অ্যালানের দিকে যান। হাতে থাকা আইসক্রিম ভর্তি কেকের থালাটি তার মুখে ঠেসে ধরেন। এরপর নির্বিকার ভঙ্গিতে মঞ্চ থেকে নেমে যান। এমন পরিস্থিতিতে অবশ্য অ্যালানও শান্ত ছিলেন। তিনি শ্রোতাদের উদ্দেশে বলেন, কেন এমনটা হলো তিনি জানেন না। তবে এগুলো পরিষ্কার করে তিনি একটু পরই ফিরে আসছেন।
কিছুক্ষণের মধ্যেই বক্তৃতার মঞ্চে ফিরে আসেন সিইও অ্যালান জয়েস। ঘটনাটি নিয়ে মজা করে বলেন, ‘আরো এমন কেক থাকলে আপনারা আমাকে দিতে পারেন।’ পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অ্যালান বলেন, কোন স্বাদের কেক আমার মুখমণ্ডলে ঠেসে ধরা হয়েছিল, তিনি বুঝতে করতে পারেননি।
তিনি বলেন, ‘এ কেকের স্বাদ সম্পর্কে আমার কোনো ধারণাই নেই। আমি কেকের তেমন ভক্ত না বলেই হয়তো বুঝতে পারিনি। এ ছাড়া সেটা চেখে দেখার সুযোগ পাইনি। বেশির ভাগটাই তো চশমায় লেগেছে। তবে পার্থ ছাড়ার আগে আমার একটা নতুন ড্রাই ক্লিনার লাগবে। কোনটা ভালো হবে, কেউ কি আমাকে পরামর্শ দিতে পারেন?’
যে ব্যক্তি এ ঘটনা ঘটিয়েছেন, তার নাম প্রকাশ করা হয়নি। তবে তিনি কেন এ ঘটনা ঘটালেন, তা এখনো স্পষ্ট নয়। ঘটনার পরপরই অবশ্য নিরাপত্তাকর্মীরা তাকে আটক করে। পরে তাকে পুলিশে সোপর্দ করেছে।
দেখুন সেই ভিডিও-
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













