শনিবার, অক্টোবর ৩১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

খালেদার পক্ষে ভুয়া ভিশন ২০৩০ বাস্তবায়ন সম্ভব নয় : নৌমন্ত্রী

নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, খালেদা জিয়ার পক্ষে ভুয়া ভিশন ২০৩০ কোনোভাবে বাস্তবায়ন করা সম্ভব হবে না। শেখ হাসিনার ভিশন ২০২১ দেখে বেগম খালেদা জিয়া ২০৩০ নামে ভুয়া ভিশনের ঘোষণা দিয়েছেন। মানুষের অর্থনৈতিক অবস্থার উন্নতি হওয়ার ফলে জনগণ বিএনপির এই ভাঁওতাভাজি বুঝে গেছে। আজ বুধবার সকালে মাদারীপুর সদর হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভা শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, শেখ হাসিনার সরকার অর্থনৈতিক উন্নয়নের যে ধারা সৃষ্টি করেছেন তার ফলে ২০২১ সালের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশ ও ২০৪১ সালের আগেই বাংলাদেশ উন্নত দেশ হিসেবে বিশ্বের কাছে পরিচিতি পাবে।

নৌমন্ত্রী বলেন, বিএনপি বিগত দিনে যে রাজনীতিতে ভুল করেছে, সে ভুল শুধরে নিতে এখন নানা প্রকল্পের কথা বলছে। তার এসব কথা দেশের মানুষ এখন আর বিশ্বাস করে না।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ ফারুক আহম্মদ, অতিরিক্ত পুলিশ সুপার মো. আনছার উদ্দিন, মাদারীপুর পৌরসভার সাবেক মেয়র মুক্তিযোদ্ধা নুরুল আলম বাবু চৌধুরী, মাদারীপুর জেলা ইউনিট কমান্ডার আলহাজ্ব মো. শাহজাহান হাওলাদার, মাদারীপুর প্রেসক্লাবের আহ্বায়ক প্রবীণ সাংবাদিক মো. শাহজাহান খান প্রমুখ।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ