‘আমার নাম মুহিত’ বলেই পুলিশকে কষে চড়


ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের এতাহ সংসদীয় এলাকার সমাজবাদী পার্টির (এসপি) আইনপ্রণেতা রমেশ যাদবের ভাতিজা মুহিত যাদব। স্থানীয় সময় বুধবার চিকিৎসকদের অভিযোগের পরিপ্রেক্ষিতে তাঁকে থানায় নিয়ে যায় পুলিশ। এ সময় রাজনীতিকের নিকটাত্মীয় পরিচয় দিয়ে বাড়তি সুবিধা পাওয়ার আশায় উচ্চবাচ্য করতে থাকেন তিনি। এর একপর্যায়ে পুলিশের এক কর্মকর্তার গালে কষিয়ে চড় মারেন তিনি। একই সঙ্গে অন্য পুলিশ কর্মকর্তাদের সঙ্গে দুর্ব্যবহার ও গালাগাল করেন তিনি।
থানায় পুলিশকে থাপড়ানোর এই ভিডিও ধরা পড়েছে ক্যামেরায়। দুর্ব্যবহারকারী সেই যুবককে গ্রেপ্তারও করা হয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, ২৪ বছর বয়সী মুহিত পুলিশের উপপরিদর্শক (এসআই) জিতেন্দ্র কুমারকে থাপ্পড় দেওয়ার আগে হিন্দিতে বলেন, ‘আমার নাম মুহিত যাদব আর সেই লোকটা…।’
জিতেন্দ্রকে চড় দেওয়ার পর অন্য পুলিশ সদস্যরা মুহিতকে থামাতে যান। সে সময় অন্য এক পুলিশ সদস্যের গলার ধরেন তিনি।
রমেশ যাদব উত্তরপ্রদেশে রাজ্য বিধানসভার উচ্চকক্ষের আইনপ্রণেতা। তাঁর ভাতিজা বেকার যুবক মুহিতের বাবা একটি বন্দুকের দোকান চালান।
আজ সকালে এক আত্মীয়ের এক্স-রে করাতে স্থানীয় একটি হাসপাতালে যান মুহিত। সেই সময় তিনি ভিআইপি মর্যাদা দিয়ে তাঁর আত্মীয়ের সিরিয়াল আগে দিতে বলেন। কিন্তু হাসপাতালে কর্তব্যরতরা রাজি না হওয়ায় এক টেকনিশিয়ান ও আরেক চিকিৎসককে মুহিত হেনস্তা করেন বলে অভিযোগ ওঠে। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতেই তাঁকে আটক করে পুলিশ।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













